সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
পরীমনির গাড়ি বিতর্ক: এক মাসরুরকে বাঁচাতে আরেক মাসরুরের নাম টিকা দেওয়ার পরও কেন হামের সংক্রমণ? প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান

বার্সেলোনায় মাদারীপুর জেলা সমিতির পিঠা উৎসব অনুষ্ঠিত

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : রবিবার, ২৭ মার্চ, ২০২২

নিজস্ব প্রতিবেদক: স্পেনের বার্সেলোনা নবগঠিত মাদারীপুর জেলা সমিতির উদ্যোগ পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। ২৬শে মার্চ শনিবার বার্সেলোনা মধুর ক্যান্টিন রেস্টুরেন্টে বিকেল ৫ঘটিকার সময় বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে পিঠা পুলির উৎসবের আয়োজন করে মাদারীপুর জেলা সমিতি।

 

মাদারীপুর জেলা সমিতির সভাপতি শফিক খানের সভাপতিত্বে ও মহিলা সদস্য রুপা ও হামিদা শরিফ হিরার যৌত সঞ্চালনায় পিঠা উৎসব অনুষ্ঠিত হয়।

 

প্রথমেই মাদারীপুর জেলা সমিতির সভাপতিকে নিয়ে আগত অতিথি ও সংগঠনের সদস্য বৃন্দরা পিঠা উৎসবের কেক কেটে দেশীয় নানা পদের পিঠা প্রদর্শন করেন।
এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক নুরুল ওয়াহীদ,বাংলাদেশ মহিলা সমিতি বার্সেলোনার সভাপতি মেহেতা হক ইয়ত বাংলা কালচারাল ফাউন্ডেশন স্পেন এর সভাপতি খাদিজা আক্তার মনিকা,নুরুজ্জামান কুকন,এনায়েত ডালী,আবুল কালাম আজাদ,ফয়সল আহমেদ মুল্লা,রুপা আলম।

 

সংগঠনের মহিলা সদস্যদের মধ্যে মাদারীপুর জেলা সমিতির পক্ষ থেকে উপহার তুলে দেন সভাপতি সফিক খান। পরে অনুষ্ঠানে আগত অতিথি ও উপস্থিত সবাইকে পিঠা আপ্যায়নের মধ্য দিয়ে পিঠা উৎসবের সমাপ্তি করা হয়।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys