1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প

সয়াবিন তেলের দাম কমল লিটারে ৮ টাকা

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : সোমবার, ২১ মার্চ, ২০২২

নিউজ ডেস্ক: বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে আট টাকা কমিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। আগের নির্ধারিত দাম ছিল ১৬৮ টাকা। আমদানি, উৎপাদন ও ব্যবসায় পর্যায়ে মূল্য সংযোজন কর (ভ্যাট) কমানোর পর নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১৬০ টাকা।

আজ রোববার সচিবালয়ে ভোজ্যতেল পরিশোধন কোম্পানিগুলোর প্রতিনিধিদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকের পর বাণিজ্যসচিব তপন কান্তি ঘোষ সাংবাদিকদের এ তথ্য জানান।

বাণিজ্যসচিব জানান, বোতলজাত পাঁচ লিটার সয়াবিন তেলের দাম ৩৫ টাকা কমবে এবং পাঁচ লিটারের বোতলের দাম দাঁড়াবে ৭৬০ টাকা। এ ছাড়া খোলা সয়াবিন তেলের দাম প্রতি লিটার ১৪৩ টাকা থেকে সাত টাকা কমিয়ে ১৩৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

আগামীকাল সোমবার থেকে মিলগেটে এই মূল্য কার্যকর হবে। ভোক্তা পর্যায়ে এই মূল্য কার্যকর হতে আরও পাঁচ-ছয় দিন লাগতে পারে বলে জানান বাণিজ্যসচিব।

বাণিজ্যসচিব বলেন, পাম তেলের দাম এখনো ঠিক হয়নি। এ ব্যাপারে আরও কিছু তথ্য ও হিসাব–নিকাশ আছে। ২২ মার্চ মালিকদের সঙ্গে আরেক বৈঠক আছে, সেখানেই তা নির্ধারিত হবে।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys