1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
সোমবার, ০৪ মে ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প মানবতার আলো ছড়াচ্ছে শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশন ৫৫০ পরিবারের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আগামী ১৭মার্চ প্রকাশক ফাতেমা খাতুনের অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ

অনশন ভাঙালেন জাফর ইকবাল

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বুধবার, ২৬ জানুয়ারী, ২০২২

নিউজ ডেস্ক: উপাচার্যের পদত্যাগের দাবিতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অনশনরত শিক্ষার্থীদের অনশন ভাঙালেন বিশ্ববিদ্যালয়টির সাবেক অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল। জনপ্রিয় এই লেখক শিক্ষার্থীদের সপ্তাহব্যাপী করা অনশন পানি পান করিয়ে ভাঙান। তবে আন্দোলন চালিয়ে যাবে বলে জানিয়েছে শিক্ষার্থীরা।

বুধবার সকাল সোয়া ১০টার দিকে জাফর ইকবাল ও তার স্ত্রী অধ্যাপক ইয়াসমিন হকের উপস্থিতিতেই অনশন ভাঙেন শিক্ষার্থীরা। এর আগে অনশন ভাঙতে অসুস্থ হয়ে পড়া শিক্ষার্থীরাও হাসপাতাল থেকে ক্যাম্পাসে থাকা আন্দোলনকারীদের সঙ্গে যোগ দেয়।

এর আগে বুধবার ভোর ৪টার দিকে স্ত্রীকে নিয়ে তিনি ক্যাম্পাসে আসেন অধ্যাপক জাফর ইকবাল। ক্যাম্পাসে এসেই প্রথমে অনশনরত শিক্ষার্থীদের কাছে যান এবং তাদের কথা শোনেন। পরে তিনি শিক্ষার্থীদের দাবি-দাওয়ার ব্যাপারে আশ্বাস দেন। এতে শিক্ষার্থীরা অনশন ভাঙতে রাজি হয় এবং আজ সকালে অনশন ভাঙবেন বলে প্রতিশ্রুতি দেন।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys