মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো

পুলিশের ভয়ে কলাপাতার ‘মাস্ক’!

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : রবিবার, ২৩ জানুয়ারী, ২০২২

নিউজ ডেস্ক: করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে স্বাস্থ্যবিধি মেনে চলতে ও ঘরের বাইরে মাস্ক পরার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। তারপরও মাস্ক ব্যবহারে অনীহা রয়েছে অনেকের।মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করতে সরকার ও প্রশাসনের পক্ষ থেকে নেয়া হচ্ছে বিভিন্ন পদক্ষেপ। মাস্কছাড়া কাউকে পেলে পুলিশের শাস্তির মুখোমুখি হতে হচ্ছে অনেককে।তাই পুলিশের শাস্তি এড়াতে অদ্ভূত এক কাণ্ড করেছেন মাস্কবিহীন এক ব্যক্তি।মুখে মাস্ক না থাকায় পুলিশের ভয়ে ওই ব্যক্তি কলাপাতা দিয়ে মাস্ক বানিয়ে মুখ ঢাকেন।

ঘটনাটি ঘটেছে পাশের দেশ ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনায় জীবনতলা থানার মেহেরগড় এলাকায়।ওই এলাকার বাসিন্দা শেখ নাসিম পুলিশের শাস্তির ভয়ে এই কাণ্ড ঘটান।

ভারতীয় সংবাদমাধ্যমের খবরে জানা যায়, বৃহস্পতিবার (২০ জানুয়ারি) সকালে সাইকেল নিয়ে বের হয়েছিলেন নাসিম। বাজারে পৌঁছে তিনি দেখেন মাস্কবিহীন লোক পেলেই ধরপাকড় করছে পুলিশ। ওসি নিজেও রাস্তায় রয়েছেন ।

এ অবস্থায় পুলিশের হাত থেকে বাঁচতে দ্রুত কলাপাতা ছিড়ে মুখ ঢাকেন তিনি। তার মুখে ‘কলাপাতার মাস্ক’ দেখে রীতিমতো তাজ্জব বনে যান আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

কেন এমন করলেন জানতে চাইলে নাসিম জানান, বাড়ি থেকে বের হওয়ার সময় মাস্ক নিতে ভুলে যান তিনি।ভেবেছিলেন, কোনো দোকান থেকে মাস্ক কিনে নেবেন। কিন্তু মাস্কের একটি দোকানও খুঁজে পাননি তিনি।সেজন্যই কলাপাতা দিয়ে মাস্ক বানাতে হয়েছে তাকে।

তবে ভারতীয় ওই যুবকের যুক্তি শুনে রেগে যান পুলিশ কর্মকর্তারা। শেষমেষ তাকে আটকই করা হয়।

পুলিশ জানিয়েছে, মাস্ক ব্যবহার করতে পথেঘাটে, হাট-বাজারে গিয়ে মানুষকে সচেতন করার কাজ করছেন পুলিশ সদস্যরা। তা সত্ত্বেও অনেকেই মাস্ক ব্যবহার করছেন না।এ কারণে মাঝেমধ্যে কঠোর আচরণ করতে হচ্ছে পুলিশকে।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys