1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী

‘আমরা দুজন সন্তান নেওয়ার ব্যাপারে ভবিষ্যৎ পরিকল্পনা করছি’

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : শনিবার, ১৫ জানুয়ারী, ২০২২

নিউজ ডেস্ক: এক সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা বলেছেন, মা হতে চান তিনি ইনস্টগ্রাম সুখী দম্পতি নিকইয়াঙ্কা—নিক জোনাস ও প্রিয়াঙ্কা চোপড়া। বিবাহিত জীবন পেরিয়েছে তিন বছর। এই তিন বছরে ‘কবে মা হচ্ছেন’ এমন প্রশ্নের মুখোমুখি হয়েছেন প্রায়ই। প্রতিবার তাঁর মনের কথাই জানিয়েছেন। এবারও জানালেন, মা হতে চান তিনি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা বলেন, ‘আমি মা হতে চাই। সৃষ্টিকর্তার কৃপায় সঠিক সময় এলে তা নিশ্চয়ই ঘটবে আমাদের জীবনে। আমি এ বিষয়ে কোনো তাড়াহুড়া করতে চাই না। সন্তান নেওয়া আমার আর নিকের জন্য জীবনের গুরুত্বপূর্ণ ঘটনা হবে। আমরা দুজন সন্তান নেওয়া ব্যাপারে ভবিষ্যৎ পরিকল্পনা করছি। তবে বাচ্চা হওয়ার পরেও আমি আমার কাজ করতে থাকব।’

হলিউড ও বলিউড দুই জায়গাতেই কাজ করা এই অভিনেত্রী বলেন, ‘বাড়ি কেনা আর সন্তান নেওয়াকে আমি সব সময়ই প্রাধান্য দিয়েছি। আমি ব্যস্ত থাকি, তবে পরিবার থেকে কখনোই দূরে থাকতে চাই না। এখন আমি সেই কাজগুলো করার জন্য মরিয়া, যেগুলো এখনো করে উঠতে পারিনি।’

প্রিয়াঙ্কা আরও বলেন, ‘আমার মা ভাবতেই পারেননি যে আমি বিয়ে করব। তিনি ভেবেছিলেন বিয়ে থেকে আমার মন উঠে গেছে। তিনি এক এশীয় মা। তাই তিনি খুবই খুশি যে আমি বিয়ে করেছি।’

বেশ কিছুদিন আগে নেটফ্লিক্সের ‘দ্য জোনাস ব্রাদার্স ফ্যামিলি রোস্ট’-এ প্রিয়াঙ্কা নিজের সন্তান নিয়ে কথা বলেছিলেন। সাবেক এই বিশ্বসুন্দরী ওই অনুষ্ঠানে বলেছিলেন, ‘আমরা একমাত্র দম্পতি, যাঁদের এখনো সন্তান হয়নি। তাই সবার সামনে বলতে চাই, নিক আর আমি বাচ্চা নেওয়ার পরিকল্পনা করছি।’

প্রিয়াঙ্কাকে সম্প্রতি ‘দ্য ম্যাট্রিক্স রেজারেকশন’-এ দেখা গেছে। শিগগির তিনি ফারহান আখতারের ‘জি লে জরা’ ছবির শুটিং শুরু করবেন। এ ছবিতে প্রিয়াঙ্কার সঙ্গে আলিয়া ভাট আর ক্যাটরিনা কাইফ আছেন।

 

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys