1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প

যারা মৃত্যু কামনা করেছেন তাদেরও ধন্যবাদ : সৃজিত

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বুধবার, ১২ জানুয়ারী, ২০২২

নিউজ ডেস্ক: চলতি বছরের শুরুতেই করোনাভাইরাসে আক্রান্ত হন মডেল-অভিনেত্রী মিথিলার বর্তমান স্বামী ভারতীয় জনপ্রিয় নির্মাতা সৃজিত মুখার্জি। এর ক’দিন পর গায়ক-অভিনেতা তাহসান ও মিথিলার মেয়ে আইরা তেহরীম খানও করোনায় আক্রান্ত হয়। অবশেষে করোনার থাবায় পড়েন মিথিলাও। আশার কথা হলো- ভাইরাসটিতে আক্রান্ত হওয়ার ১০ দিন পর করোনামুক্ত হয়েছেন সৃজিত।

এর আগে, সৃজিতের করোনায় আক্রান্ত হওয়ার সংবাদটি প্রকাশ্যে আসার পর অনেকে তার দ্রুত সুস্থতা কামনা করেন। আর এমন কথাও রটে- ‘চলে গেলেন সৃজিত মুখার্জি।’ যা গত ২ জানুয়ারি সৃজিত নিজেই শেয়ার করেন ফেসবুকে। এ নিয়ে আলোচনাও কম হয়নি।

এক ফেসবুকবার্তায় যারা তার সুস্থতা কামনা করেছেন তাদের ধন্যবাদ জানিয়েছেন সৃজিত। আর যারা তার মৃত্যু কামনা করেছেন তাদেরও ধন্যবাদ দিয়ে সৃজিত লিখেছেন- ‘যারা আরোগ্য কামনা করেছেন, উদ্বিগ্ন হয়ে খোঁজ নিয়েছেন তাদের ধন্যবাদ। পাশাপাশি যারা মৃত্যু কামনা করেছেন তাদেরও ধন্যবাদ।’

জানা গেছে, সৃজিত করোনামুক্ত হলেও এখনো আইসোলেশনে রয়েছেন আইরা-মিথিলা।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys