1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প

নারী সহকর্মীর নগ্ন ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দিলো অভিনেত্রী

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : সোমবার, ১৩ ডিসেম্বর, ২০২১

নিউজ ডেস্ক: পাকিস্তানের এক অভিনেত্রীর বিরুদ্ধে সহ-শিল্পীদের পোশাক বদলের সময় নগ্ন ভিডিও ধারণ করে তা প্রকাশ করে দেওয়ার অভিযোগ উঠেছে। লাহোরের থিয়েটারে পোশাক বদলের সময় ঘটেছে এই ঘটনা।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ভিডিও ধারণ করে ছড়িয়ে দেওয়া ওই অভিনেত্রীর নাম খুশবু। তিনি ও তার সহকারী কাশিফ চ্যান পোশাক বদলানোর ঘরে ক্যামেরা লাগিয়ে রেখেছিল। অন্য অভিনেত্রীদের পোশাক বদলের সময়ের নগ্ন ভিডিও দিয়ে ব্ল্যাকমেইল করে টাকা আদায়ের জন্য তারা একাজ করেছে বলে জানা গেছে। পাকিস্তানের ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সির সাইবার ক্রাইম উইংয়ে ওই অভিনেত্রীর নামে অভিযোগ দায়ের করা হয়েছে।

নাটকে কাজ করা অন্য চার অভিনেত্রীর নগ্ন ভিডিও যাতে ধারণ করা যায় এজন্য অভিযুক্ত অভিনেত্রী খুশবু থিয়েটারেরই এক কর্মীকে এক লাখ রুপি দিয়ে রেখেছিল গোপন ক্যামেরা লাগানোর জন্য। পরে সেই ভিডিও দেখিয়ে ওই অভিনেত্রীদের ব্ল্যাকমেইল করার চেষ্টা করে খুশবু। সাথে সেই আপত্তিজনক ভিডিওগুলো ইন্টারনেটেও ছড়িয়ে দেওয়া হয়।

পাকিস্তানের ফেডারেল ইনভেস্টিগেশনের এক কর্মকর্তা জানিয়েছেন, ওই ভিডিওগুলো ইন্টারনেটে ভাইরাল হয়ে পড়লে নাটকের প্রযোজক তদন্তকারী সংস্থার সাহায্য নেয়। প্রযোজক মালিক তারিক মাহমুদ জানিয়েছেন, ওসব অভিনেত্রীদের সাথে ঝগড়ার পর নাটক থেকে বিতাড়িত হওয়ার কারণে তাদের প্রতি খুশবুর চাপা ক্ষোভ ছিল।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys