সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বদলে যাওয়া হিমালয়: নেপালে আকস্মিক বন্যার শিক্ষা পরীমনির গাড়ি বিতর্ক: এক মাসরুরকে বাঁচাতে আরেক মাসরুরের নাম টিকা দেওয়ার পরও কেন হামের সংক্রমণ? প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন

বিল গেটস কন্যা বিয়ে করলেন মুসলিম যুবককে

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২০

ডেস্ক: বিশ্বের শীর্ষ ধনীদের অন্যতম মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটসের কন্যা জেনিফার গেটসের মন জয় করেছেন এক মিসরীয় মুসলিম তরুণ। ওই তরুণের নাম নায়েল নাসের। ঘোড়দৌড়বিদ হিসেবে সে প্রতিষ্ঠিত।

নাসেরের জন্ম যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যের শিকাগো শহরে। তবে বেড়ে ওঠা কুয়েতে। ক্যালিফোর্নিয়ার স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় জেনিফার গেটসের সঙ্গে তার পরিচয় হয়। নাসেরের সঙ্গে জেনিফার গেটসের এনগেজমেন্ট সম্পন্ন হয়েছে। এখন কেবল বিয়ের অপেক্ষা।

প্রায় ৬০ বছর পর ২০২০ সালের অলিম্পিকের (টোকিও) চূড়ান্ত পর্বে মিসরের জায়গা করে নেয়ার ক্ষেত্রে নাসেরের অনন্য ভূমিকা আছে। বিল গেটসের কন্যা জেনিফারও অংশ নিয়েছেন বিভিন্ন পেশাদার ঘৌড়দৌড় প্রতিযোগিতায়।

জেনিফারের এই বন্ধনে বেজায় খুশি মাইক্রোসফটের পুরোধা বিল গেটস ও তার স্ত্রী মেলিন্ডা গেটস। আংটি বদলের খবরে অভিনন্দনের জোয়ারে ভাসছেন জেনিফার-নাসের যুগল।

সৌদি আরবভিত্তিক ইংরেজি সংবাদমাধ্যম আল-আরাবিয়া জানায়, ২৬ বছর বয়সী নেসারের মা-বাবা মিশরীয়। বাবা-মায়ের কর্মস্থল কুয়েতে তার শৈশব কেটেছে। এরপর ২০০৯ সালে ক্যালিফোর্নিয়াতে চলে আসার পর ঘোরদৌড়ে তার আগ্রহ জাগে।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys