শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
দালালের সাহায্যে নয়, বৈধ পথে ইতালি যাওয়ার সুযোগ ১০ হাজার বাংলাদেশির বদলে যাওয়া হিমালয়: নেপালে আকস্মিক বন্যার শিক্ষা পরীমনির গাড়ি বিতর্ক: এক মাসরুরকে বাঁচাতে আরেক মাসরুরের নাম টিকা দেওয়ার পরও কেন হামের সংক্রমণ? প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয়

করোনাজয়ীরাও আক্রান্ত হতে পারেন ওমিক্রনে : ডব্লিউএইচও

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : সোমবার, ২৯ নভেম্বর, ২০২১

নিউজ ডেস্ক: মহামারি পরিস্থিতি যখন অনেকেটাই স্বাভাবিকের দিকে ফিরছিল, ঠিক সেই মুহূর্তে করোনাভাইরাসের নতুন একটি ধরন বিশ্বজুড়ে ফের উদ্বেগ বাড়িয়ে দিয়েছে। করোনার সবচেয়ে ‘ভয়াবহ ও খারাপ’ ধরন হিসেবে চিহ্নিত ওমিক্রন টিকায় প্রতিরোধ হবে কিনা, করোনাজয়ীদের ফের এই ধরনে আক্রান্ত হওয়ার ঝুঁকি আছে কিনা-এসব বিষয় বিশেষজ্ঞদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। তবে ওমিক্রন নিয়ে প্রাথমিক তথ্য বিশ্লেষণের পর বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বলছে, ইতোমধ্যে করোনা থেকে সুস্থ হয়ে ওঠা ব্যক্তিদেরও নতুন এই ধরনে আক্রান্ত হওয়ার ঝুঁকি রয়েছে।

রোববার ডব্লিউএইচও এই তথ্য-উপাত্ত প্রকাশ করেছে। সংস্থাটি বলছে, করোনার ‘ডেলটা’ ধরনের চেয়ে ‘ওমিক্রন’ দ্রুত ছড়ায় কিনা, তা এখনো পরিষ্কার নয়। তবে আরটি-পিসিআর পরীক্ষায় ওমিক্রনে আক্রান্ত রোগী শনাক্ত হয়।

ডব্লিউএইচও বলেছে, করোনার নতুন ধরনে আক্রান্ত ব্যক্তিরা গুরুতর অসুস্থ হন কিনা, তা এখনো পরিষ্কার নয়। তবে দক্ষিণ আফ্রিকায় সম্প্রতি হাসপাতালে করোনা রোগী ভর্তি হওয়ার সংখ্যা বাড়ছে। এর কারণ হিসেবে বলা হচ্ছে, সেখানে করোনার সার্বিক সংক্রমণ বাড়ছে। সূত্র : এনডিটিভি ও দ্য হিন্দু।

 

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys