1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
শনিবার, ০৬ জুন ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প

অস্ট্রেলিয়ায় জরুরি অবস্থা জারি

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : শুক্রবার, ৩১ জানুয়ারী, ২০২০

নিউজ ডেস্ক: দাবানলের শঙ্কায় অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরায় জরুরি অবস্থা জারি করেছে দেশটির সরকার। তীব্র তাপমাত্রা এবং বাতাসের কারণে দাবানল ছড়ানোর আশঙ্কায় এই জরুরি অবস্থা জারি করা হয়।খবর রয়টার্সের।

এর আগে দাবানলের কারণে ২০০৩ সালে ক্যানবেরাতে জরুরি অবস্থা জারি করা হয়েছিলো। সেই সময় দাবানলের কারণে ৪ জন নিহত হন এবং প্রায় পাঁচশত বাড়ি-ঘর ক্ষতিগ্রস্ত হয়।

শুক্রবার অস্ট্রেলিয়ার ক্যানবেরার মুখ্যমন্ত্রী এন্ড্রু বার বলেন, সপ্তাহের শেষে সম্ভাব্য বিপদের কথা চিন্তা করে ২০০৩ সালের দুর্ঘটনার পর আবার জরুরি অবস্থা জারি করা হলো।

কর্মকর্তারা জানায়, ক্যানবেরার খুব কাছাকাছি দাবানলে এসে পড়েছে। এই বিষয়ে ক্যানবেরার মুখ্যমন্ত্রী বলেন, আগুনকে নিয়ন্ত্রণে আনা আমাদের জন্য কষ্টসাধ্য হতে পারে।

শুক্রবার থেকে জারি হওয়া এই জরুরি অবস্থা আগামী ৭২ ঘণ্টার জন্য ক্যানবেরায় জারি করা হয়েছে। এদিকে অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস এবং ভিক্টোরিয়া রাজ্যেও নতুন করে দাবানল ছড়ানোর শঙ্কা দেখা দিয়েছে।

গত সেপ্টেম্বর থেকে অস্ট্রেলিয়ায় শুরু হওয়া দাবানলে এই পর্যন্ত ৩৩ জন মারা গেছেন। এছাড়াও এই দাবানলে পুড়ে গেছে দেশটির এক কোটি ত্রিশ লাখ একর জমি।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys