শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন

প্রসেনজিতের একি অবস্থা!

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বৃহস্পতিবার, ১৮ নভেম্বর, ২০২১

নিউজ ডেস্ক: হুট করে অন্যরকম এক চেহারা নিয়ে হাজির হলেন পশ্চিমবঙ্গের অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তাকে এই বেশে দেখে রীতিমত চমকে ওঠেছেন ভক্তরা!

চেক শার্ট ও লুঙ্গি পরে পুকুরের পাড়ে বসে রয়েছেন প্রসেনজিৎ। এমন ছবি সোমবার (১৫ নভেম্বর) সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন অভিনেতা নিজেই।
টুইটের পোস্ট করার ছবিটির রহস্য অবশ্য ক্যাপশনে জানিয়ে দিয়েছেন প্রসেনজিৎ।

মূলত নির্মাতা সৌভিক কুণ্ডু পরিচালিত ‘আয় খুকু আয়’ সিনেমায় এমন লুকে দেখা যাবে তাকে।

সিনেমাটির দ্বৈত চরিত্রে অভিনয় করবেন তিনি। এ প্রসঙ্গে প্রসেনজিৎ বলেন, আমি আর জিৎ অনেক দিন ধরেই ভালো চিত্রনাট্যের অপেক্ষায় ছিলাম। আমরা দু’ জনে এমন একটা কাজ করতে চাইছিলাম, যাতে এই করোনা আবহে দর্শকদের সিনেমা হলে ফিরিয়ে আনা যায়।

এতে প্রসেনজিতের মেয়ের চরিত্রে দেখা যাবে অভিনেত্রী দিতিপ্রিয়া রায়কে। আরও রয়েছেন সোহিনী সেনগুপ্ত ও রাহুল দেব বসু। শোনা যাচ্ছে, গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে বাংলাদেশের রাফিয়াথ রাশিদ মিথিলাকে।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys