1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী

ভিপি নুরকে কেন পাসপোর্ট দেয়া হবে না: হাইকোর্ট

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২০

নিউজ ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) নুরুল হক নুরকে পাসপোর্ট না দেয়ার কারণ জানাতে বিবাদীদের প্রতি রুল জারি করেছেন আদালত। পাশাপাশি কেন নুরকে পাসপোর্ট দেয়া হবে না, তাও জানতে চাওয়া হয়েছে।

বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বুধবার এ রুল জারি করেন। ২৭ জানুয়ারির মধ্যে পাসপোর্টের অগ্রগতি জানাতেও পাসপোর্ট অধিদফতর ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দেয়া হয়েছে।

আদালতে ভিপি নুরের পক্ষে শুনানি করেন আইনজীবী মহসিন রশিদ।
নুরুল হক নুর এ বিষয়ে জানান, জরুরি ভিত্তিতে পাসপোর্ট পেতে তিনি গত বছরের এপ্রিলে আগারগাঁও পাসপোর্ট অফিসে ফরম জমা দেন। কিন্তু তাকে পাসপোর্ট দেয়া হয়নি। পাসপোর্ট অধিদফতরের মহাপরিচালক জানিয়েছেন, মামলা থাকায় তাকে (নুর) পাসপোর্ট দেয়া সম্ভব নয়। এ জন্য গত আগস্টে তিনি পাসপোর্ট পেতে হাইকোর্টে রিট করেন।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys