মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো

অন্তঃসত্ত্বা অবস্থায় করোনা আক্রান্ত হয়ে বিচারকের মৃত্যু

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বুধবার, ২৮ জুলাই, ২০২১

নিউজ ডেস্ক: ঝালকাঠির সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সানিয়া আক্তার (২৮) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।

বুধবার বেলা সাড়ে এগারটায় বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঝালকাঠি জেলা জজ আদালতের নাজির মো.আবুল কালাম আজাদ সানিয়া আক্তারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

সানিয়া আক্তার এবং তার স্বামী একই আদালতের বিচারক এ.এইচ.এম ইমরানুর রহমান গত ১২ জুলাই করোনা আক্রান্ত হন। এরপর সানিয়া আক্তারের শ্বাসকষ্ট বেড়ে গেলে তাকে শের-ই-বাংলা মেডিকেল হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি করানো হয়।

সানিয়া আক্তার সাত মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। সানিয়া আক্তারের বাড়ি নারয়ণগঞ্জের আড়াই হাজার উপজেলার হোগলাকান্দা গ্রামে। তার বাবার নাম আব্দুর রশিদ।

ঝালকাঠি চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের প্রশাসনিক কর্মকর্তা সেলিম জাহান জানান, বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের ১০ম ব্যাচের বিচারক সানিয়ার শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় গত ১৪ জুলাই তাকে বরিশাল শেবাচিম হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি করা হয়।

সেখানেই তার চিকিৎসা চলছিল। আজ সকালে চিকিৎসাধীন অবস্থায় সেখানেই তার মৃত্যু হয়। তার শ্বশুর বাড়ি বরিশাল জেলার মুলাদি উপজেলার টুংচর গ্রামে।

সানিয়ার স্বামী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এ.এইচ.এম ইমরানুর রহমান জানান, আজ বিকেলে সানিয়া আক্তারের মরদেহ নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার গ্রমের বাড়িতে নিয়ে যাওয়া হবে। সেখানে নামাজে জানাজা শেষে লাশ আমার বরিশালের গ্রামের বাড়িতে নিয়ে আসা হবে। আগামীকাল বৃহস্পতিবার মুলাদি উপজেলার টুংচর গ্রামে সানিয়ার লাশ দাফন করা হবে।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys