সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বদলে যাওয়া হিমালয়: নেপালে আকস্মিক বন্যার শিক্ষা পরীমনির গাড়ি বিতর্ক: এক মাসরুরকে বাঁচাতে আরেক মাসরুরের নাম টিকা দেওয়ার পরও কেন হামের সংক্রমণ? প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন

ইরানের পরমাণু অস্ত্র তৈরির গোপনীয় চিঠি ফাঁস

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : রবিবার, ১৯ জানুয়ারী, ২০২০

ডেস্ক: যুক্তরাজ্যভিত্তিক সংবাদ মাধ্যম ডেইলি মেইল এই চিঠি ফাঁস করেছে। চিঠিটি ফাঁস করে তারা দাবি করেছে, ২০০২ সাল পর্যন্ত ইরান পারমানবিক অস্ত্র তৈরির চেষ্টা করছিল। গতকাল ১৮ জানুয়ারি চিঠিটি প্রকাশ করেছে সংবাদ মাধ্যমটি।

প্রতিবেদনে বলা হয়, ওই চিঠিটি ২০০২ সালের ২৮ নভেম্বর লেখা। চিঠিতে একজন জ্যেষ্ঠ কর্মকর্তা নিউক্লিয়ার ওয়ারহেডের উপযুক্ত প্যারামিটারে নিউক্লিয়ার প্রস্তুতের অনুরোধ করেছেন।
চিঠির উপরের বাম কোণে ইরানের পারমাণবিক বিজ্ঞান বিভাগের প্রধান মোশেন ফখরিজাদেহের একটি নোট লেখা রয়েছে। এতে তিনি লিখেছেন, ‘আলাহর নামে, বর্তমান প্রক্রিয়াটি চলমান আছে, দয়া করে চিঠির মূল কপিটি সংরক্ষণ করে রাখুন, ফখরিজাদেহ।’

২০১৮ সালে তেহরানে এক অভিযানে ইসরাইলের এজেন্টরা চিঠিটি উদ্ধার করেছিলেন বলে দাবি করেছে সংবাদমাধ্যমটি।
ব্রিটিশ সংবাদ মাধ্যমটির প্রকাশিত চিঠির বিষয়ে ইরান কর্তৃপক্ষ এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া জানায়নি।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys