1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প

তৃতীয়বারের মতো মুখ্যমন্ত্রী হলেন মমতা

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বুধবার, ৫ মে, ২০২১

নিউজ ডেস্ক: ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এ নিয়ে তৃতীয়বারের মতো তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হলেন। আজ বুধবার বেলা ১১টার দিকে পশ্চিমবঙ্গের রাজ্যপালের দাপ্তরিক ভবন রাজভবনের ঐতিহাসিক থ্রোন কক্ষে শপথ নেন তিনি।

মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম মুখ্যমন্ত্রী, যিনি নির্বাচনে নিজের আসনে পরাজিত হওয়ার পর এ পদে বসছেন। সংবিধান অনুযায়ী মমতাকে আগামী ছয় মাসের মধ্যে রাজ্যের কোনো একটি আসনে জয়ী হয়ে আসতে হবে বিধানসভায়।

মমতাকে শপথবাক্য পাঠ করান রাজ্যপাল জগদীপ ধনখড়। স্বল্প পরিসরে আয়োজিত এই শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকতে তৃণমূলের কয়েকজন শীর্ষ নেতা ছাড়াও আমন্ত্রণ জানানো হয় সাবেক মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, বিদায়ী স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়, বিজেপির পরিষদীয় দলের নেতা মনোজ টিগ্গা, বিদায়ী বিরোধীদলীয় নেতা কংগ্রেস বিধায়ক আবদুল মান্নান, বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু, কংগ্রেসের রাজ্য সভাপতি অধীর চৌধুরী, কংগ্রেস সাংসদ প্রদীপ ভট্টাচার্য, প্রখ্যাত ক্রিকেটার সৌরভ গাঙ্গুলী ও তৃণমূলের ভোট-কুশলী প্রশান্ত কিশোরকে।

আগামীকাল বৃহস্পতি ও পরশু শুক্রবার চার দফায় নবনির্বাচিত বিধায়কদের শপথবাক্য পাঠ করাবেন নবনিযুক্ত প্রোটেম স্পিকার সুব্রত মুখোপাধ্যায়। ৯ মে রাজ্যের নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠান হবে রাজভবনেই।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys