1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
সোমবার, ২২ জুন ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প

সড়ক দুর্ঘটনায় মারা গেলেন আমিরাতের আলোচিত অধিকারকর্মী

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : মঙ্গলবার, ২২ জুন, ২০২১

নিউজ ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতের ভিন্নমতাবলম্বী অধিকারকর্মী এবং শাসকগোষ্ঠীর সমালোচক আলা আল সিদ্দিক লন্ডনে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। তিনি বৃটেনভিত্তিক অধিকার বিষয়ক অলাভজনক সংগঠন এএলকিউএসটি’র নির্বাহী পরিচালক ছিলেন। তার সংগঠন সংযুক্ত আরব আমিরাত ও বৃহত্তর উপসাগরীয় অঞ্চলে অধিকতর স্বাধীনতা ও মানবাধিকারের পক্ষে কাজ করে।

এএলকিউএসটি টুইটে বলেছে, ২০২১ সালের ১৯ শে জুন শনিবার নির্বাহী পরিচালক আলা আল সিদ্দিক আকস্মিক মারা গেছেন। তিনি এএলকিউএসটির সবার সম্মানীত ও প্রিয় ছিলেন। তার এই আকস্মিক মৃত্যুতে আমরা শোকার্ত। আল্লাহ তাকে শান্তিতে রাখুন। এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা।

উল্লেখ্য, আলা আল সিদ্দিকের পিতা মোহাম্মদ আল সিদ্দিকও একজন সুপরিচিত অধিকারকর্মী। ২০১৩ সাল থেকে তাকে আটকে রেখেছে সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষ। সৌদি আরবের অধিকারকর্মী আবদুল্লাহ আল আওদা বলেছেন, আমিরাতের গবেষক ও সততা অবলম্বনকারী বোন, প্রফেসর আলা আল সিদ্দিক এই দুনিয়া ছেড়ে চলে গেছেন। তার পিতা মোহাম্মদ আল সিদ্দিক এ সময়ে আমিরাতের কুখ্যাত কারাগারে অবস্থান করছেন।

দোহা নিউজ অনুযায়ী, আলা ও তার স্বামী ২০১২ সাল থেকে কাতারে আশ্রয় প্রার্থনা করছেন। আত্মীয়দের সঙ্গে তারা সেখানে বসবাস করছিলেন। ২০১৮ সালে কাতারের ডেপুটি প্রধানমন্ত্রী ও পররাষ্ট্র বিষয়ক মন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান বিন জসিম আল থানি বলেন যে, ২০১৫ সালে একজন রাজনৈতিক ভিন্নমতাবলম্বীর স্ত্রীকে নিয়ে কাতার এবং সংযুক্ত আরব আমিরাতের মধ্যে বিরোধ সৃষ্টি হয়েছে। ওই নারীকে আমিরাতের হাতে তুলে দেয়ার আহ্বান জানিয়ে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির কাছে একজন দূত পাঠায় আবুধাবি। কিন্তু কাতারের শাসক সেই অনুরোধ প্রত্যাখ্যান করেন। যদিও বিষয়টি গোপন ছিল, পরে আল আরব পত্রিকার প্রধান সম্পাদক আবদুল্লাহ আল আতবাহ জানিয়েছেন ওই নারী অন্য কেউ নন। তিনি আলা। তাকে আমিরাত ফেরত পাঠানোর অনুরোধ করেছে।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys