বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পরীমনির গাড়ি বিতর্ক: এক মাসরুরকে বাঁচাতে আরেক মাসরুরের নাম টিকা দেওয়ার পরও কেন হামের সংক্রমণ? প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ‘অসুস্থ’

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : মঙ্গলবার, ১২ মে, ২০২০

নিউজ ডেস্ক: স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ ‘অসুস্থ’ হয়ে বাসায় আছেন।

সোমবার কয়েকটি সংবাদমাধ্যমে তার ‘কোয়ারেন্টিনে’ থাকার খবর এলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের পক্ষ থেকে অধ্যাপক আবুল কালাম আজাদকে ফোন করা হয়।

তিনি ফোন না ধরলেও এসএমএসে জানান, ‘অসুস্থ থাকায়’ মোবাইলে কথা বলতে পারছেন না।

কয়েকটি সংবাদমাধ্যমে আসা খবরে বলা হয়েছে, পরিবারের একজন সদস্যের ‘কোভিড-১৯ ধরা পড়ায় কোয়ারেন্টিনে আছেন’ স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক।

এ বিষয়ে জানতে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি শুধু বলেন, “স্যারের শরীর ভালো না। তিনি বাসায় আছেন।”

বাংলাদেশে এ পর্যন্ত ১৬ হাজার ৬৬০ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হওয়ার তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। আক্রান্তদের মধ্যে মারা গেছেন ২৫০ জন।

এখন পর্যন্ত এক হাজারের বেশি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী এ রোগে আক্রান্ত হয়েছেন।

এর আগে আইইডিসিআরের কয়েকজন কর্মী কোভিড-১৯ আক্রান্ত হওয়ায় ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা কোয়ারেন্টিনে যান।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys