শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন

সৌদি বাদশাহর আমন্ত্রণে রাজী নন কাতারের আমির

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০১৯

নিউজ ডেস্ক: পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদ বা পিজিসিসি’র শীর্ষ সম্মেলনে যোগ দিতে সৌদির আমন্ত্রণ এড়িয়ে গিয়েছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আলে সানি।

কাতারের সরকারি বার্তা সংস্থা কাতার নিউজ এজেন্সি জানিয়েছে, সৌদি আরবের রাজধানী রিয়াদে অনুষ্ঠেয় এ সম্মেলনে কাতার আমির অংশ নিচ্ছেন না। এর পরিবর্তে প্রধানমন্ত্রী আব্দুল্লাহ বিন নাসের বিন খালিফা আলে সানির নেতৃত্বে একটি প্রতিনিধিদল পাঠানো হচ্ছে।

সম্মেলনে অংশ নিতে গত সপ্তাহে কাতারের আমির শেখ তামিমকে সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আমন্ত্রণ জানিয়েছিলেন। কিন্তু কাতারের আমির সে আমন্ত্রণ গ্রহণ করলেও শেষ পর্যন্ত উপস্থিত থাকছেন না।

২০১৭ সালে জুনে কাতারের বিরুদ্ধে অর্থনৈতিক ও কূটনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে সৌদি, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও মিসর। ইরানের সঙ্গে উষ্ণ সম্পর্ক ও সন্ত্রাসবাদের সমর্থনের অভিযোগ আনা হয় উপসাগরীয় ক্ষুদ্র দেশটির বিরুদ্ধে।

এই সংকট শুরুর দুইদিন পর তুরস্কের পার্লামেন্ট কাতারে তাদের সামরিক ঘাঁটিতে সেনা মোতায়েনের সিদ্ধান্ত নেয়। তাদের সামরিক সম্পর্ক আরও জোরদার হয়।

অবরোধ জারিকৃত দেশগুলোর ১৩ দাবির মধ্যে একটি ছিল কাতার থেকে তুরস্কের সামরিক ঘাঁটি প্রত্যাহার করা। তবে সেই পথে হাঁটেনি কাতার।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys