1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নিকন ফিল্ম ফেস্টিভ্যালে বাংলাদেশি নির্মাতা সৈয়দ সাহিলের শর্ট ফিল্ম ‘আনসিন’ ফ্রান্সে বিএনপির সুনামগঞ্জ-৫ আসনের প্রার্থী কলিম উদ্দিেনর মতবিনিময় সভা জিয়াউর রহমান ও বেগম জিয়ার কবর জিয়ারত ফ্রান্স, পর্তুগাল ও ইউরোপ বিএনপির নেতৃবৃন্দের সরকারি চাকরীজীবীরা কোনো পক্ষ নিতে পারবেন না নতুন ঠিকানায় লাকর্নভে বাংলা অটো ইকোল-এর উদ্বোধন মেক্সিকোতে ৬.৫ মাত্রার ভূমিকম্প, ব্রিফিং ছেড়ে বেরিয়ে গেলেন প্রেসিডেন্ট কখনো আপস করেননি খালেদা জিয়া খালেদা জিয়া: বাংলাদেশের ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ খালেদা জিয়ার মৃত্যুতে বিশ্বনেতাদের শোক একটি নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে চাই : তারেক রহমান

‘সোনাভর্তি’ জাহাজের সন্ধান

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : রবিবার, ১২ জুন, ২০২২

নিউজ ডেস্ক: সম্প্রতি বিখ্যাত জাহাজ সান জোসে গ্যালিয়নের ধ্বংসাবশেষের পাশেই স্বর্ণভর্তি দুই জাহাজের সন্ধান মিলেছে। ওই জাহাজ দুটিতে প্রায় ১৭ বিলিয়ন ডলার মূল্যের সোনা ছিলো বলে খবর প্রকাশ করেছে মার্কিন সাময়িকী নিউজউইক।

ওয়াংশিংটন পোস্ট জানায়, দূর নিয়ন্ত্রিত যান থেকে ধারণ করা ভিডিওতে সান জোসে গ্যালিয়নের মূল ধ্বংসাবশেষের কাছে দেখা যায় আরও দুটি জাহাজ। ওই দুই জাহাজই দুইশ’ বছরের পুরনো বলে ধারণা করা হচ্ছে।

নিউজউইক জানায়, সমুদ্রের নিচে বহু শতাব্দী কাটানোর পরেও জাহাজগুলোর একটির সামনের অংশ ভালোভাবে সংরক্ষিত রয়েছে বলে ছবিতে দেখা গেছে। বিভিন্ন ধরনের মাটির পাত্র ছাড়াও সমুদ্রের তলদেশে একটি কামানও দেখা গেছে।

ওয়াংশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, সমুদ্রের তলদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখা গেছে নীল ও সবুজ রঙের ছবিগুলোতে সোনার মুদ্রা, মৃৎপাত্র এবং অক্ষত চীনামাটির কাপ।

প্রতিবেদনে আরও বলা হয়, স্প্যানিশ সরকারেরে প্রকাশ করা নতুন ফুটেজে ওই জাহাজের ধ্বংসাবশেষের মধ্যে বিভিন্ন মূল্যবানসামগ্রী দেখা গেছে। ব্রিটিশরা ১৭০৮ সালে সান জোসে গ্যালিয়ন ডুবিয়ে দেয়। ২০১৫ সালে ওই জাহাজটির সন্ধান পাওয়া যায়।

 

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys