1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
বুধবার, ০৬ মে ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প মানবতার আলো ছড়াচ্ছে শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশন ৫৫০ পরিবারের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আগামী ১৭মার্চ প্রকাশক ফাতেমা খাতুনের অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ

সেলফিতে আলোচিত নুসরাত

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২০

নিউজ ডেস্ক: নুসরাত ফারিয়া মানেই আলোচনা। সময় পেলেই তিনি ভক্তদের জন্য নানা রকম ছবি ও ভিডিও প্রকাশ করেন। সেগুলো নিয়ে চলে হৈ চৈ। অনেকে সমালোচনাও করেছেন খোলামেলা ছবি হলে। আজ শনিবার (১ ফেব্রুয়ারি) দুপুরেও একটি সেলফি প্রকাশ করলেন এই অভিনেত্রী।

সেলফিতে দেখা গেছে, বিছানার পাশেই রয়েছেন তিনি। জিন্স প্যান্টের সঙ্গে খোলা পেটের টপস পরনে তার। এক হাত পকেটে নিয়ে আরেক হাতে ধরে আছেন মোবাইল। মেকাপহীন ঘরোয়া আমেজের ছবি একেবারে।

এদিকে অভিনেত্রীর ছবিটি দেখেই এতে হামলে পড়েন তার ফ্যান-ফলোয়ারেরা। অনেকে প্রশংসা করছেন নুসরাত ফারিয়ার ছবিতে তার লুকের। অনেকে আবার খোলামেলা পোশাকের জন্য বকেও দিচ্ছেন। কেউ কেউ রসিকতা ছড়াচ্ছেন আজকের ঢাকা সিটি করপোরেশন নির্বাচনের প্রসঙ্গ টেনে।

এদিকে সিনেমা-গান নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন নুসরাত ফারিয়া। ‘পটাকা’র পর নতুন গান প্রকাশের ঘোষণা দিয়েছেন তিনি। বর্তমানে সেই গানের প্রস্তুতি চলছে। শিগগিরই নতুন মিউজিক ভিডিও নিয়ে হাজির হবেন তিনি।

এছাড়া তিনি শুটিং করছেন দীপংকর দীপনের ‘অপারেশন সুন্দরবন’ সিনেমায়। আর সম্প্রতি চুক্তিবদ্ধ হয়েছেন শিহাব শাহীনের চলচ্চিত্র ‘যদি…কিন্তু…তবুও’-এর নায়িকা হিসেবে। এখানে অপূর্বর বিপরীতে অভিনয় করবেন নুসরাত ফারিয়া।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys