1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
রবিবার, ১০ মে ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প মানবতার আলো ছড়াচ্ছে শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশন ৫৫০ পরিবারের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আগামী ১৭মার্চ প্রকাশক ফাতেমা খাতুনের অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ

সুশান্ত আত্মহত্যা: সালমানের বাড়ির সামনে বিক্ষোভ

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : শনিবার, ২০ জুন, ২০২০

নিউজ ডেস্ক: সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যা নিয়ে ক্ষোভে ফুঁসছে বলিউড আঙ্গিনা। সুশান্তকে আত্মহত্যার প্ররোচনা দেওয়ার অভিযোগে সালমান খানের বিরুদ্ধে বিহারের মুজাফফরপুর আদালতে মামলা দায়ের হয়েছে ১৮ জুন।

সুশান্তের মৃত্যু ঘিরে নতুন রহস্য, সংস্থাকে পুলিশের নোটিশ
একাধিক তারকার বিরুদ্ধেই নেপোটিজমের অভিযোগ এনে ক্ষোভে ফুঁসছেন নেটিজেনরা। পরিচালক অভিনব কাশ্যপের সুরে সুর মিলিয়ে সালমানকে বয়কটেরও ডাক দিয়েছেন অনেকে। ১৯ জুন সকালে সেই ক্ষোভেরই বহিঃপ্রকাশ ঘটল সালমানের বান্দ্রার বিলাসবহুল ফ্ল্যাট গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের সামনে।

এদিন সকালেই সুশান্তের শহর পাটনায় সালমানের বিইং হিউম্যান স্টোরের সামনে বিক্ষভ প্রদর্শন করেন সুশান্তের ভক্ত-অনুরাগীরা। এবার সেই বিক্ষোভের আঁচ গড়াল মুম্বাইয়ে সালমানের বান্দ্রার বাসভবনের সামনেও। প্রয়াত অভিনেতা সুশান্তের পোস্টার-প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ প্রদর্শনকারীরা ‘হায় হায় সালমান খান… মুর্দাবাদ সালমান’ বলে স্লোগান তোলেন।

পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে, গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের বাইরে বিক্ষোভকারীদের সামাল দিতে তৎপর হতে হয়েছে মুম্বাই পুলিশকে।

অভিযোগ উঠেছে, সূরজ পাঞ্চোলির জন্য সুশান্তকে সালমান তার প্রযোজনা সংস্থা থেকে নিষিদ্ধ করে দিয়েছিলেন। শুধু তাই নয়, বলিউডের নাম করা ৫ প্রযোজনা সংস্থাও সালমানের সুরে সুর মিলিয়ে সুশান্তকে বয়কট করেছিলেন। এর ফলে সুশান্তের কাছে টেলিভিশন কিংবা ওয়েব সিরিজে কাজ করা ছাড়া আর কোনো উপায় ছিল না।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys