রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বদলে যাওয়া হিমালয়: নেপালে আকস্মিক বন্যার শিক্ষা পরীমনির গাড়ি বিতর্ক: এক মাসরুরকে বাঁচাতে আরেক মাসরুরের নাম টিকা দেওয়ার পরও কেন হামের সংক্রমণ? প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন

সুশান্তের ফ্ল্যাট থেকে উদ্ধার ৫ ডায়রি

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২০

নিউজ ডেস্ক: সুশান্ত সিং রাজপুতের মৃত্যুতে বলিউডে এবার ধাক্কা লেগেছে। এই অভিনেতার তদন্তের স্বার্থে এবার বড় পদক্ষেপ নিচ্ছে মুম্বাই পুলিশ। জানা গেছে, সুশান্তের ব্যান্দ্রার ফ্ল্যাট থেকে ৫টি ডায়রি উদ্ধার করা হয়েছে। ওই ডায়রিগুলি দেখে বিভিন্ন সূত্র খতিয়ে দেখা হবে।

পাশাপাশি, মৃত্যুর আগে গত ১০ দিন ধরে সুশান্ত যাঁদের সঙ্গে যোগাযোগ করেছেন, তাঁদেরও নোটিশ পাঠানো হবে। তদন্তের স্বার্থেই ওই ব্যক্তিদের নোটিশ পাঠানো হবে এবং জিজ্ঞাসাবাদ করা হবে বলে খবর। বন্ধু বান্ধব থেকে পরিবার কিংবা ইন্ডাস্ট্রির লোকজন, মৃত্যুর আগে সুশান্ত যাঁদের সঙ্গে যোগাযোগ করেছেন, প্রত্যেককে জিজ্ঞাসাবাদ করা হবে বলে খবর। এসবের সঙ্গে সুশান্তের শেষ সিনেমা দিল বেচারা-র পরিচালক মুকেশ ছাবরাকেও পুলিস জিজ্ঞাসাবাদ করতে পারে বলে জানা গেছে।

গত ১৪ জুন ব্যান্দ্রায় নিজের ফ্ল্যাটে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন সুশান্ত সিং রাজপুত। সুশান্তের ময়নাতদন্তের রিপোর্টে তাঁর মৃত্যুর কারণ হিসেবে আত্মহত্যার কথা সামনে উঠে এলেও, কেন অভিনেতা ওই পদক্ষেপ নিলেন, তা ভাবাচ্ছে প্রায় প্রত্যেককেই। সেই কারণেই সুশান্তের চিকিতসক, পরিবারের লোক, কাছের বন্ধুদের পুলিস জিজ্ঞাসাবাদ করতে পারে বলে খবর।

এসবের পাশাপাশি মুম্বই পুলিস ইতোমধ্যেই ইন্ডাস্ট্রির ৫ প্রযোজনা সংস্থাকে নোটিশ পাঠিয়েছে। বলিউডের বেশ কয়েকজন বড় প্রযোজক এং পরিচালককেও এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে বলে খবর। সুশান্ত কেন আত্মহত্যা করলেন! পরিস্থিতির চাপে পড়েই কি এই পদক্ষেপ নিতে বাধ্য হয়েছেন তিনি, এমন বেশ কিছু বিষয় ভাবাচ্ছে পুলিসকে।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys