1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প মানবতার আলো ছড়াচ্ছে শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশন ৫৫০ পরিবারের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আগামী ১৭মার্চ প্রকাশক ফাতেমা খাতুনের অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ

সাফজয়ী তিন নারী ফুটবলারকে পুরস্কারের ঘোষণা

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০২২

নিউজ ডেস্ক: ফুটবলে বাংলাদেশকে নতুন উচ্চতায় নিয়ে গেছে নারী ফুটবল দল। প্রথমবারের মতো জিতেছে সাফ ফুটবলের শিরোপা। তাঁদের সাফল্যে আনন্দে ভাসছে গোটা দেশ। পাহাড়ি জেলা খাগড়াছড়ির বাসিন্দারা আজ গর্বিত ও আনন্দিত।

এই জেলা থেকে বাংলাদেশ নারী ফুটবল দলে তিনজন খেলছেন। তাঁদেরকে পুরস্কারের ঘোষণাও এসেছে এরই মধ্যে।
নারী দলের ফুটবলার আনাই মগিনী, আনুচিং মগিনী ও মনিকা চাকমা খাগড়াছড়ির বাসিন্দা। বাংলাদেশ শিরোপা জয়ের পর খাগড়াছড়ি জেলা প্রশাসক (ডিসি) প্রতাপ চন্দ্র বিশ্বাস ওই তিন ফুটবলারের প্রত্যেকের জন্য এক লাখ টাকা পুরস্কার দেবেন বলে ঘোষণা দিয়েছেন। একই সঙ্গে এক কোচকেও দেওয়া হবে এক লাখ টাকা।

জেলা পরিষদের ফেসবুক পেজ থেকে এ ঘোষণা দেওয়া হয়। এর আগেও জেলা প্রশাসনের পক্ষ থেকে ওই তিন খেলোয়াড়কে সহযোগিতা করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys