শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন

শিক্ষা প্রতিষ্ঠানও ১৪ এপ্রিল পর্যন্ত বন্ধ

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : রবিবার, ৫ এপ্রিল, ২০২০

নিউজ ডেস্ক: বাংলাদেশে নভেল করোনা ভাইরাসের সংক্রমন বাড়তে থাকায় সারা দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি আরারো বাড়ানো হয়েছে। আগামী ১৪ এপ্রিল পর্যন্ত সব শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি বাড়ানো হয়েছে বলে শিক্ষা মন্ত্রণালয়ের সচিব মাহবুব হোসেন জানিয়েছেন।

তিনি সাংবাদিকদের জানান, সরকারি ছুটির সাথে মিলিয়ে শিক্ষা প্রতিষ্ঠানেও ছুটি ১৪ এপ্রিল পর্যন্ত থাকবে। এর পরে আরো বাড়ানো হবে কিনা সেটা পরে সিদ্ধান্ত নেয়া হবে। সব অফিস আদালত ১১ এপ্রিল পর্যন্ত বন্ধ রাখার যে ঘোষণা সরকার দিয়েছিল, তার ইতোমধ্যে ১৪ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে। এর আগে ৩১ মার্চ পর্যন্ত দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত হলেও তা বাড়িয়ে ৯ এপ্রিল পর্যন্ত করা হয়। ১৪ এপ্রিল বাংলা নববর্ষের ছুটিও এরসঙ্গে যুক্ত হবে।

শিক্ষা প্রতিষ্ঠান যত দিন বন্ধ থাকবে ততদিন সব ধরনের কোচিং সেন্টারও বন্ধ থাকবে বলে মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys