বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
পরীমনির গাড়ি বিতর্ক: এক মাসরুরকে বাঁচাতে আরেক মাসরুরের নাম টিকা দেওয়ার পরও কেন হামের সংক্রমণ? প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান

শাহরুখ খানকে পুড়িয়ে মারার হুমকি

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বুধবার, ২১ ডিসেম্বর, ২০২২

নিউজ ডেস্ক: বলিউড বাদশা শাহরুখ খানের ‘পাঠান’ সিনেমার একটি গানে পোশাক বিতর্ক দেখা দিয়েছে। প্রথম থেকে এ সিনেমার নাম, গান, আবার কখনও অভিনেত্রীর পোশাক কিংবা সেই পোশাকের রঙ নিয়েও বিতর্ক দেখা গেছে।

সম্প্রতি সিনেমাটির ‘বেশরম রং’ শিরোনামের গানটি প্রকাশ্যে এসেছে। এতেই বিপত্তি, গানটি ঘিরে বিতর্ক থামছেই না। বিশেষ করে বলিউডের গ্ল্যামারাস নায়িকা দীপিকা পাড়ুকোনের পোশাকে গেরুয়া রং ব্যবহারের বিরুদ্ধে ব্যাপক প্রতিবাদ ও সমালোচনা শুরু হয়েছে। এবার এর প্রতিবাদে নেমেছেন অযোধ্যার সাধুরা।

সেই সাধুদের একজন পরমহংস আচার্য বলেন, ‘আমি শাহরুখ খানকে খুঁজছি। যেদিন পাবো, সেদিনই ওই জিহাদিকে জীবন্ত পুড়িয়ে দেব।’
তিনি আরও বলেন, ‘আমাদের (অযোধ্যার সাধু) আগে যদি কোনও হিন্দু শাহরুখ খানকে পুড়িয়ে ফেলে, আমি নিজেই তার মামলা লড়ব এবং তার পরিবারকে আর্থিকভাবে সাহায্য করব।’

তার ভাষ্যমতে, ‘পাঠান’-এ গেরুয়া রঙের অপমান করা হয়েছে। কৌশলে হিন্দুদের অনুভূতিতে আঘাত করাটা একটি ব্যবসায় পরিণত করেছে।

পরমহংস আচার্য বলেন, ‘গেরুয়া ছাড়া কারও অস্তিত্ব নেই। গেরুয়া শান্তির প্রতীক, সনাতন ধর্মের অনুসারীরা এই রং নিয়ে গর্বিত। তাই এই রঙের অপমান সহ্য করা হবে না। কেউ অপমান করলে প্রতিশোধ নেওয়া হবে।’

শাহরুখ প্রসঙ্গে তিনি বলেন, ‘শাহরুখ খানের ধর্ম ইসলাম। আজ পর্যন্ত তিনি নিজের ধর্ম নিয়ে কোনও ওয়েব সিরিজ বা সিনেমা করেননি। শাহরুখ নিজের ধর্ম নিয়ে সিনেমা করতে গেলে, তাকে টুকরো করে কেটে ফেলা হবে।’

আগামী ২৫ জানুয়ারি মুক্তির অপেক্ষায় ‘পাঠান’।

সূত্র : হিন্দুস্তান টাইমস।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys