1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
রবিবার, ১০ মে ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প মানবতার আলো ছড়াচ্ছে শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশন ৫৫০ পরিবারের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আগামী ১৭মার্চ প্রকাশক ফাতেমা খাতুনের অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ

রেজওয়ানা চৌধুরী বন্যা করোনায় আক্রান্ত

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : সোমবার, ২২ জুন, ২০২০

নিউজ ডেস্ক: দেশসেরা রবীন্দ্রসংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা কোভিড ১৯-এ আক্রান্ত হয়েছেন।

১২ দিন আগে তিনি নমুনা পরীক্ষা করিয়েছেন। এতে সংক্রমণ ধরা পড়েছে বন্যার। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বাসায় থেকেই তিনি চিকিৎসা নিচ্ছেন।

তিনি গণমাধ্যমকে করোনায় আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, আমার শারীরিক অবস্থা অনেকটা ভালো আছে। রিপোর্ট ‘পজিটিভ’ আসার পর থেকে বাসাতেই আছি।

৬৩ বছর বয়সী দেশবরেণ্য এই শিল্পী জানান, মঙ্গলবার দ্বিতীয়বারের মতো তার নমুনা নেয়া হবে পরীক্ষার জন্য। এবারের রিপোর্ট ‘নেগেটিভ’ আসবে বলে আশা করছেন তিনি।

রেজওয়ানা চৌধুরীর মামা জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান করোনায় আক্রান্ত হয়ে মারা যান। গত ১৪ মে তিনি মারা যাওয়ার পর বন্যা নিজেও সাবধানে ছিলেন। এর পর ১২ দিন আগে করোনার টেস্ট করান। এতে তার করোনা পজিটিভ ধরা পড়ে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃত্যকলা বিভাগের চেয়ারপারসন রেজওয়ানা চৌধুরী বন্যা রবীন্দ্রসংগীতের জন্য দেশে-বিদেশে খ্যাতি পেয়েছেন।

১৯৫৭ সালের ১৩ জানুয়ারি রংপুর জেলায় তার জন্ম। প্রথমে ছায়ানট এবং পরে ভারতের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করেছেন। সংগীত শিক্ষাপ্রতিষ্ঠান ‘সুরের ধারার’ প্রতিষ্ঠাতা বন্যা রবীন্দ্রসংগীত নিয়ে কয়েকটি বইও লিখেছেন।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys