1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নিকন ফিল্ম ফেস্টিভ্যালে বাংলাদেশি নির্মাতা সৈয়দ সাহিলের শর্ট ফিল্ম ‘আনসিন’ ফ্রান্সে বিএনপির সুনামগঞ্জ-৫ আসনের প্রার্থী কলিম উদ্দিেনর মতবিনিময় সভা জিয়াউর রহমান ও বেগম জিয়ার কবর জিয়ারত ফ্রান্স, পর্তুগাল ও ইউরোপ বিএনপির নেতৃবৃন্দের সরকারি চাকরীজীবীরা কোনো পক্ষ নিতে পারবেন না নতুন ঠিকানায় লাকর্নভে বাংলা অটো ইকোল-এর উদ্বোধন মেক্সিকোতে ৬.৫ মাত্রার ভূমিকম্প, ব্রিফিং ছেড়ে বেরিয়ে গেলেন প্রেসিডেন্ট কখনো আপস করেননি খালেদা জিয়া খালেদা জিয়া: বাংলাদেশের ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ খালেদা জিয়ার মৃত্যুতে বিশ্বনেতাদের শোক একটি নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে চাই : তারেক রহমান

যুক্তরাষ্ট্র বলে-কয়ে কিছু করে না: পররাষ্ট্রমন্ত্রী

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : সোমবার, ২২ মে, ২০২৩

নিউজ ডেস্ক: পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, যুক্তরাষ্ট্র বিভিন্ন দেশের ওপর প্রায়ই হাজার হাজার নিষেধাজ্ঞা দিচ্ছে। এসব ক্ষেত্রে তারা কাউকে জানিয়ে কিছু করে না।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাতার সফর নিয়ে আজ সোমবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।

বাংলাদেশের ওপর ফের মার্কিন নিষেধাজ্ঞা আসতে পারে কি না—এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সেটা হবে কি না, সে বিষয়ে আমার কোনো ধারণা নেই। আমরা জানি না। ওরা (যুক্তরাষ্ট্র) বলে-কয়ে তো কোনো দিন কিছু করে না। তবে আমাদের কৃষিমন্ত্রী বলেছেন, “দেশে স্যাংশনের কোনো কারণই নেই।” এটা যদি হয়, তাহলে খুব দুঃখজনক হবে।’

এ কে আব্দুল মোমেন আরও বলেন, ‘আমেরিকা তো প্রায়ই হাজার হাজার স্যাংশন দিয়েই যাচ্ছে। উই হোপ, আমেরিকার শুভবুদ্ধির উদয় হবে এবং তারা এসব করবে না।’

মার্কিন নিষেধাজ্ঞা নিয়ে লেখা প্রতিবেদনে দেশের একটি দৈনিক পত্রিকা মিথ্যা তথ্য দিয়েছে জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, একটি দৈনিক পত্রিকার এক প্রতিবেদনে যে তথ্য দিয়েছে, সেটা মিথ্যা তথ্য। সেখানে বলেছে আমি মন্ত্রী হওয়ার আগে চায়নিজ প্রতিষ্ঠানে লবিস্ট হিসেবে কাজ করেছি, এটা ডাহা মিথ্যা। বরং বলতে পারেন আমি সারা জীবন যুক্তরাষ্ট্রে ছিলাম, সেখানে কাজ করেছি।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys