1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প

যুক্তরাষ্ট্রে ধর্মীয় অনুষ্ঠানে হামলা, আহত ৫

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : রবিবার, ২৯ ডিসেম্বর, ২০১৯

নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে এক বাড়িতে ধর্মীয় অনুষ্ঠান চলাকালে ছুরি দিয়ে হামলা চালিয়েছে এক অজ্ঞাত ব্যক্তি। এতে অন্তত ৫ জন আহত হয়েছে। দেশটির পুলিশ এই তথ্য জানিয়েছে।

বিবিসি অনলাইন এক প্রতিবেদনে জানিয়েছে, নিউ ইয়র্ক সিটির উত্তরে এক বাড়িতে ধর্মীয় অনুষ্ঠান চলছিল। এসময় ছুরি দিয়ে এক ব্যক্তি হামলা চালায়।

নিউ ইয়র্ক পুলিশ জানিয়েছে, হামলা করার পর সন্দেহভাজন ওই ব্যক্তি পালিয়ে যায়। পরবর্তীতে পুলিশ তাকে আটক করে জেলে পাঠিয়েছে। এই হামলার উদ্দেশ্য এখন পর্যন্ত জানা যায় নি বলে খবরে বলা হয়েছে।

জানা যায়, ওই হামলাকারী এক ব্যক্তিকে পরপর ছুরি দিয়ে ছয়টি আঘাত করে। ধর্মীয় অনুষ্ঠান চলাকালে ওই বাড়িতে বহু লোকজন ছিলেন।

ঘটনার সময় উপস্থিত থাকা অ্যারন কন (৬৫) নামে এক ব্যক্তি বলেন, সেসময় আমি আমার জন্য প্রার্থনা করছিলাম, ওই হামলাকারী অনুষ্ঠানে প্রবেশ করা মাত্রই ছুরি দিয়ে কোপাতে থাকে।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys