সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বদলে যাওয়া হিমালয়: নেপালে আকস্মিক বন্যার শিক্ষা পরীমনির গাড়ি বিতর্ক: এক মাসরুরকে বাঁচাতে আরেক মাসরুরের নাম টিকা দেওয়ার পরও কেন হামের সংক্রমণ? প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন

মৃত্যু বেড়েছে ইতালিতে, কমেছে আক্রান্তের হার

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বুধবার, ২৫ মার্চ, ২০২০

নিউজ ডেস্ক: নভেল করোনাভাইরাসে বিপর্যস্ত ইতালিতে গত ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা আগের দুই দিনের তুলনায় বেড়েছে। তবে নতুন করে করোনায় আক্রান্তের হার কমেছে।

মঙ্গলবার করোনায় ইউরোপের এই দেশটিতে মোট ৭৪৩ জন মারা গেছেন বলে জানিয়েছে ইতালির বেসামরিক সুরক্ষা সংস্থা। এর ফলে দেশটিতে করোনায় সবমিলিয়ে মৃতের সংখ্যা বেড়ে ৬৮২০ জনে গিয়ে দাঁড়ালো।

এর আগে করোনায় গত রোববার ৬৫০ জন এবং সোমবার ৬০২ জনের মারা গিয়েছিল।

তার আগে শনিবার গত ২৪ ঘণ্টায় করোনায় ৭৯৩ জনের মৃত্যুর কথা নিশ্চিত করেছিল ইতালি সরকার। গত ২১ ফেব্রুয়ারি দেশটিতে করোনা রোগী শনাক্ত করার পর সেখানে একদিনে এটিই ছিল সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড।

এদিকে মঙ্গলবার ইতালির কর্মকর্তারা নতুন করে ৩৬১২ জনের করোনাভাইরাস ধরা পড়ার কথা জানিয়েছে। নতুন সংক্রমণ বৃদ্ধির হার আগের দিনের চেয়ে ১ শতাংশ পয়েন্ট কম।

ইতালিতে এখন পর্যন্ত করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬৯১৭৬ জন। এদের মধ্যে মঙ্গলবার নাগাদ ৮৩২৬ জন পুরোপুরি সেরে উঠেছেন। এখন আইসিইউতে আছেন আরও ৩৩৯৬ জন।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys