1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নিকন ফিল্ম ফেস্টিভ্যালে বাংলাদেশি নির্মাতা সৈয়দ সাহিলের শর্ট ফিল্ম ‘আনসিন’ ফ্রান্সে বিএনপির সুনামগঞ্জ-৫ আসনের প্রার্থী কলিম উদ্দিেনর মতবিনিময় সভা জিয়াউর রহমান ও বেগম জিয়ার কবর জিয়ারত ফ্রান্স, পর্তুগাল ও ইউরোপ বিএনপির নেতৃবৃন্দের সরকারি চাকরীজীবীরা কোনো পক্ষ নিতে পারবেন না নতুন ঠিকানায় লাকর্নভে বাংলা অটো ইকোল-এর উদ্বোধন মেক্সিকোতে ৬.৫ মাত্রার ভূমিকম্প, ব্রিফিং ছেড়ে বেরিয়ে গেলেন প্রেসিডেন্ট কখনো আপস করেননি খালেদা জিয়া খালেদা জিয়া: বাংলাদেশের ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ খালেদা জিয়ার মৃত্যুতে বিশ্বনেতাদের শোক একটি নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে চাই : তারেক রহমান

ভারত থেকে খুব ভালো কিছু পাইনি: ট্রাম্প

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২০

নিউজ ডেস্ক: আহমেদাবাদে ‘কেম ছো ট্রাম্প’ অনুষ্ঠান সফল করতে ব্যাপক তৎপরতা চালাচ্ছে ভারতের ক্ষমতাসীন হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদি সরকার। এতে লাখের বেশি মানুষের সমাবেশ ঘটনার পরিকল্পনা রয়েছে।

চলতি মাসে ভারত সফরের আগে দেশটির সঙ্গে বড় ধরনের কোনও চুক্তিতে না যাওয়ার ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মঙ্গলবার স্থানীয় সময় বিকালে ওয়াশিংটনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ‘আমরা ভারতের থেকে খুব একটা ভাল কিছু পাইনি।’ খবর এনডিটিভির।

আগামী ২৪ ও ২৫ ফেব্রুয়ারি ভারত সফরে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জল্পনা চলছে যে এই সফরে ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের একটি বড়সড় বাণিজ্যিক চুক্তি স্বাক্ষর হবে।

কিন্তু এই চুক্তি প্রসঙ্গে ট্রাম্প বলেছেন, ‘আমরা ভারতের সঙ্গে খুব বড় একটা বাণিজ্য চুক্তি করতে চলেছি। আমাদের এটা করতেই হবে। তবে নির্বাচনের আগে এটি করা সম্ভব হবে কিনা তা আমি জানি না। তবে এটা ঠিক যে ভারতের সঙ্গে আমাদের অনেক বড় কোনও চুক্তি হবে।’

এনডিটিভি বলছে, ট্রাম্পের ইঙ্গিত অনেকটাই স্পষ্ট। তার আসন্ন ভারত সফরে হয়তো শেষ পর্যন্ত ওয়াশিংটন-দিল্লি বাণিজ্য চুক্তি স্বাক্ষর হবে না। তবে ট্রাম্প বলেছেন, ‘ভারতের সঙ্গে আমাদের একটি বাণিজ্য চুক্তি হতেই পারে। তবে আমি চাইছি এ গুরুত্বপূর্ণ চুক্তিটি এই মুহূর্তে নয়, বরং পরবর্তী সময়ের জন্য তুলে রাখতে।’

ভারত সফরে আসার আগে ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘ভারতে তো শুনছি বিমানবন্দর থেকে নতুন স্টেডিয়াম পর্যন্ত পাঁচ থেকে সাত মিলিয়ন মানুষ থাকবেন আমায় স্বাগত জানাতে। আমি এ বিষয়ে যথেষ্ট উত্তেজিত।’

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys