1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
রবিবার, ১০ মে ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প মানবতার আলো ছড়াচ্ছে শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশন ৫৫০ পরিবারের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আগামী ১৭মার্চ প্রকাশক ফাতেমা খাতুনের অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ

ভারতীয় অভিনেতাদের মধ্যে সুশান্তই চাঁদে জমি কিনেছেন!

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : মঙ্গলবার, ১৬ জুন, ২০২০

নিউজ ডেস্ক: সুশান্ত সিং রাজপুত গত রবিবার সকালে পৃথিবী থেকে চিরবিদায় নেন। তার প্রস্থানে শোকাহত বলিউডবাসী। ভারত সরকারসহ দেশটির রাজনৈতিক নেতারাও এ তারকার অকাল মৃত্যুতে শোকাহত।

এদিকে করোনাভাইরাস পরিস্থিতিতে শুটিং বন্ধ থাকায় কাজ করতে না পারায় কি তিনি আর্থিক সংকটে ভুগছিলেন? এমন প্রশ্ন উঠে এসেছে। তবে তা নাকচ করে দিয়েছেন তার বোন। তবুও পুলিশ ব্যাংক হিসাব খতিয়ে দেখতে চায়।

সাধারণ মানুষের মনে নানা প্রশ্ন ওঠায় ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া ডটকম সুশান্ত রাজপুরেতর লাইফ স্টাইল নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। তাতে দেখা যায় বিলাসিতার মাঝেই তার জীবন কাটতো। ভারতে মুম্বাইয়ের বান্দ্রায় (পশ্চিম) কার্টার রোডের একটি ভবনের ষষ্ঠ তলায় থাকতেন সুশান্ত। ডুপ্লেক্স ফ্ল্যাটটির ভাড়া প্রতি মাসে চার লাখ ৫১ হাজার রুপি। মুম্বাইয়ের এ ফ্ল্যাটেই ১৪ জুন সুশান্তের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। গতকাল সোমবার মুম্বাইয়ের ভাইল পার্লে শ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হয়।

জানা গেছে, সুশান্ত মোট ৫৯ কোটি রুপির সম্পত্তি রেখে গেছেন। তিনি ছবি প্রতি পারিশ্রমিক নিতেন ৫-৭ কোটি রুপি। তার ছবির মধ্যে উল্লেখযোগ্য ‘এম.এস. ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’, ‘কেদারনাথ’, ‘ছিচোরে’। মজার বিষয় হলো ভারতীয় এ অভিনেতা সুশান্তই একমাত্র! যিনি চাঁদে জমি কিনেছেন। আন্তর্জাতিক লুনার ল্যান্ডস রেজিস্ট্রির কাছ থেকে চাঁদে ‘সি অব মাসকোভি’ এলাকায় একখণ্ড জমি কিনেছিলেন তিনি।

সুশান্ত কয়েকটি দামি বাহনের মালিক ছিলেন। এর মধ্যে আছে বিএমডব্লিউ কে১৩০০আর মডেলের মোটরসাইকেল, ইতালিয়ান ব্র্যান্ড মাজেরাতি কুয়াত্রোপর্তের চকচকে গাড়ি এবং ল্যান্ড রোভার রেঞ্জ রোভার সাভ। এছাড়াও রয়েছে তার বেশ দামি একটি টেলিস্কোপ আছে। এ টেলিস্কোপ দিয়ে তিনি শনি গ্রহ দেখতেন। তিনি কাল্পনিক বিমান চালানোর একটি যন্ত্র কিনেছিলেন।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys