1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
রবিবার, ১০ মে ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প মানবতার আলো ছড়াচ্ছে শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশন ৫৫০ পরিবারের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আগামী ১৭মার্চ প্রকাশক ফাতেমা খাতুনের অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ

ভাইয়ের দাফনে কিশোরগঞ্জ যাচ্ছেন রাষ্ট্রপতি

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : শুক্রবার, ১৭ জুলাই, ২০২০

নিউজ ডেস্ক: করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া রাষ্ট্রপতি আবদুল হামিদের ছোট ভাই আবদুল হাইয়ের জানাজা রোববার অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপতির উপস্থিতিতে মিঠামইনের কামালপুর গ্রামে অনুষ্ঠিত হবে জানাজা।

কিশোরগঞ্জের জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী এবং পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ শুক্রবার এসব তথ্য নিশ্চিত করেছেন।

কিশোরগঞ্জের হাওর উপজেলার মিঠামইন সদরের কামালপুর গ্রামের মরহুম হাজী তায়েব উদ্দিন ও মরহুমা তমিজা খাতুনের সন্তান আবদুল হাই একসময় মিঠামইন কলেজে অধ্যাপনা করতেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি বড় ভাই রাষ্ট্রপতি আবদুল হামিদের সহকারী একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

জানা গেছে, করোনার উপসর্গ দেখা দিলে গত ২ জুলাই নমুনা পরীক্ষা করান। পরীক্ষায় কোভিড-১৯ পজেটিভ শনাক্ত হলে তিনি তিনদিন হোম আইসোলেশনে থাকেন। ৫ জুলাই ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালের আইসোলেশন ইউনিটে ভর্তি হন।

জানা যায়, এর আগে তার একমাত্র পুত্র সন্তান সাইফ মোহাম্মদ ফারাবীর নমুনা পরীক্ষায়ও কোভিড-১৯ পজেটিভ ধরা পড়ে। তবে তিনি হোম আইসোলেশনে থেকেই সেরে ওঠেন।

মৃত্যুকালে আবদুল হাইয়ের বয়স হয়েছিলো ৬৭ বছর। তিনি স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন, গুণগ্রাহী এবং শুভার্থী রেখে গেছেন।

রাষ্ট্রপতির ছোট ভাই আবদুল হাইয়ের মৃত্যুতে কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সাংসদ নূর মোহাম্মদ, কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসনের সাংসদ আফজাল হোসেন, কিশোরগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মো. জিল্লুর রহমান, কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট শাহ আজিজুল হক, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুস শহীদ, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট কামরুল আহসান শাহজাহান, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম এ আফজলসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ পৃথক পৃথক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করেছেন এবং মরহুমের শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys