1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নিকন ফিল্ম ফেস্টিভ্যালে বাংলাদেশি নির্মাতা সৈয়দ সাহিলের শর্ট ফিল্ম ‘আনসিন’ ফ্রান্সে বিএনপির সুনামগঞ্জ-৫ আসনের প্রার্থী কলিম উদ্দিেনর মতবিনিময় সভা জিয়াউর রহমান ও বেগম জিয়ার কবর জিয়ারত ফ্রান্স, পর্তুগাল ও ইউরোপ বিএনপির নেতৃবৃন্দের সরকারি চাকরীজীবীরা কোনো পক্ষ নিতে পারবেন না নতুন ঠিকানায় লাকর্নভে বাংলা অটো ইকোল-এর উদ্বোধন মেক্সিকোতে ৬.৫ মাত্রার ভূমিকম্প, ব্রিফিং ছেড়ে বেরিয়ে গেলেন প্রেসিডেন্ট কখনো আপস করেননি খালেদা জিয়া খালেদা জিয়া: বাংলাদেশের ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ খালেদা জিয়ার মৃত্যুতে বিশ্বনেতাদের শোক একটি নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে চাই : তারেক রহমান

বিল গেটস করোনা পজিটিভ

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বুধবার, ১১ মে, ২০২২

নিউজ ডেস্ক: মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। গতকাল মঙ্গলবার করোনা পজিটিভ হওয়ার তথ্য জানিয়ে টুইট করেছেন বিশ্বের শীর্ষস্থানীয় এ ধনকুবের। নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

টুইটে বিল গেটস লিখেছেন, ‌‘আমি করোনাভাইরাসে আক্রান্ত। আমার মৃদু উপসর্গ রয়েছে। চিকিৎসকের পরামর্শ মেনে চলছি এবং সুস্থ হওয়া পর্যন্ত আইসোলেশনে থাকবো।’

আরেকটি টুইট বার্তায় তিনি বলেন, ‘আমার সৌভাগ্য যে আমি করোনার টিকা পেয়েছি। বুস্টার ডোজও নিয়েছি এবং পরীক্ষাসহ চমৎকার চিকিৎসাসেবা পেয়েছি।’

বিল গেটস বুধবার তার ফাইন্ডেশন থেকে ভার্চুয়ালি সবার সঙ্গে বৈঠক করবেন বলেও নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে। তবে ৬৬ বছর বয়সী বিল গেটস এবারই প্রথম করোনা আক্রান্ত হলেন কি না তা জানা যায়নি।

উল্লেখ্য, করোনা মহামারি দূরীকরণে অগ্রগামী ভূমিকা রেখেছেন বিল গেটস। বিশেষ করে দরিদ্র দেশগুলোতে করোনার টিকা ও চিকিৎসাসেবা দিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। মহামারিতে খাদ্য সহায়তা দিয়েও অসংখ্য মানুষের পাশে ছিলেন তিনি।

এর আগে গত বছরের অক্টোবরে গেটস ফাইন্ডেশন জানায়, নিম্ন আয়ের দেশগুলোর জন্য করোনা পিল উৎপাদনে তারা ১২০ বিলিয়ন ডলার খরচ করবে।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys