1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
শনিবার, ১১ জুলাই ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী

বর্ষসেরা রোনালদো

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : সোমবার, ৩০ ডিসেম্বর, ২০১৯

নিউজ ডেস্ক: পরপর দুই বছর ব্যালন ডি’ওর না জিতলেও, ২০১৯ সালের শেষটা বেশ ভালোভাবেই করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। দুবাইয়ে আয়োজিত গ্লোব সকার অ্যাওয়ার্ডসে বছরের সেরা পুরুষ ফুটবলারের সম্মান জিতে নিলেন তিনি। এই নিয়ে পরপর চারবার। জুভেন্টাস ও পর্তুগিজ দলের হয়ে ২০১৯ সালে ভাল খেলার জন্যই এই সম্মান পেলেন তিনি।

২০১০ সাল থেকে এই পুরস্কার দিয়ে আসছে দুবাই। আর এই ৯ বছরের মধ্যে ছয়বার সেরা ফুটবলারের শিরোপা একাই জিতেছেন রন। এই বছর জুভেন্টাসের হয়ে বেশ ভালই খেলেছেন তিনি। ইতালিয়ান জায়ান্টরা পরপর আট বছর সিরি’এ সেরা হয়েছে। আর রোনালদো করেছেন ২১টি গোল ও আটটি অ্যাসিস্ট। এর পাশাপাশি প্রথম নেশনস লিগেও পর্তুগালকে চ্যাম্পিয়ন করেছেন সিআর সেভেন। সেমিফাইনালে হ্যাটট্রিক করার পর ফাইনালেও বেশ ভাল খেলেছিলেন তিনি।

রোববার দুবাইয়ের মাদিনাত জুমেরাতে এই অনুষ্ঠানের আসর বসেছিল। এই বারই প্রথম আবার বর্ষসেরা মহিলা ফুটবলারও বেছে নেওয়া হয়। সেই খেতাব জেতেন ইংল্যান্ডের লুসি ব্রোঞ্জ। অন্যদিকে, লিভারপুল কোচ ইউগেন ক্লপ জিতে নিয়েছেন বছরের সেরা কোচের পুরস্কার। বছরের সেরা গোলকিপার নির্বাচিত হয়েছেন লিভারপুলের অ্যালিসন বেকার। বর্ষসেরা ক্লাবও লিভারপুল। আথলেটিকো মাদ্রিদের তরুণ তারকা হোয়াও ফেলিক্স সেরা উঠতি তারকার সম্মান পেয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys