1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প

ফ্রান্সে শর্ট ফিল্ম ‘পথযাত্রীর’ মুক্তি

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : শনিবার, ২৯ অক্টোবর, ২০২২

নিজস্ব প্রতিবেদক: নিরাপদ অভিবাসনে সচেতনতার লক্ষ্যে ফ্রান্সের প্যারিসে এবার বসবাসরত বাংলাদেশিরা নির্মাণ করলেন শর্ট ফিল্ম ‘পথযাত্রী’। বন-জঙ্গল আর বিপজ্জনক রাস্তা পাড়ি দিতে গিয়ে ইউরোপে প্রবেশের ক্ষেত্রে কিভাবে দালালের নির্যাতনের শিকার হন তাই তুলে ধরা হয়েছে এই শর্ট ফিল্মে।

 

প্রতিবছর বিভিন্ন দেশ থেকে ইউরোপে পাড়ি জমান বিপুলসংখ্যক বাংলাদেশি। তার মধ্যে অনেকেই অবৈধভাবে প্রবেশ করতে গিয়ে পড়েন দালালের খপ্পরে। তারওপর উত্তাল সাগর আর বন-জঙ্গলের বিপজ্জনক পথ পাড়ি দিতে গিয়ে প্রাণহানি তো রয়েছেই।

ইউরোপে অভিবাসন প্রত্যাশীদের এমন দুঃখ-কষ্টের চিত্র এবার তুলে ধরা হলো ‘পথযাত্রী’ নামের একটি শর্ট ফিল্মে। ফ্রান্সে বসবাসরত বাংলাদেশিদের উদ্যোগে এটি নির্মাণ করা হয়। শুক্রবার প্যারিসে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে পথযাত্রীর প্রিমিয়ার শো ও মিট দ্যা প্রেস অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে শর্ট ফিল্মের সঙ্গে যুক্ত কলাকুশলীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। মানুষকে সচেতন করতেই এটি তৈরি করা হয়েছে বলে জানান নির্মাতা ও সংশ্লিষ্টরা।

এতে উপস্থিত ছিলেন নির্মাতা সৈয়দ সাহিল, প্রযোজক সাত্তার আলী সুমন শাহ আলম, আয়েবা মহাসচিব কাজী এনায়েত উল্লাহ।

এ ধরনের শর্ট ফিল্ম দালালের খপ্পর থেকে বাঁচতে সচেতনতা বাড়াবে বলে মত দর্শকদেরও।

এক পরিসংখ্যানে জানা যায়, ২০২০ সালে সাগরপথে ইউরোপে যেতে গিয়ে প্রাণ হারান চার শতাধিক মানুষ। পরের বছর তা দ্বিগুণেরও বেশি বেড়ে যায়।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys