সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
পরীমনির গাড়ি বিতর্ক: এক মাসরুরকে বাঁচাতে আরেক মাসরুরের নাম টিকা দেওয়ার পরও কেন হামের সংক্রমণ? প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান

প্রবাসীদের সমস্যা সমাধানে যা করা হচ্ছে

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : মঙ্গলবার, ৫ জুলাই, ২০২২

নিউজ ডেস্ক: বিদেশে অবস্থানরত প্রবাসীদের সমস্যা সমাধানে ট্রাইবুনাল গঠনের দাবি জানানো হয়েছে।

সুইডেনের স্টকহোমে সিস্তা গার্ডেন রেস্টুরেন্টে বাংলাদেশি প্রবাসীদের এক মত বিনিময় সভায় এ দাবি ওঠে।

৩ জুলাই সন্ধ্যায় কাজী মেহেরুল হুদার সভাপতিত্বে এ মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিচি) প্রেসিডেন্ট অ্যাডভোকেট মনজিল মোরসেদ।

সভায় বক্তব্য রাখেন সুইডেন প্রবাসী মীর মোয়াল্লাইম হোসেন রঞ্জু, বাদল আহমেদ, মাহবুব আরিফ, শওকত হাসান, হারুনর রশিদ, তারিনা আলি, আলম ফাইজুল এবং মোহাম্মদ মহসিন।

সভায় প্রবাসীরা বাংলাদেশে ভ্রমণের সময় বিভিন্ন ক্ষেত্রে তাদের অধিকার লংঘনের বিষয় এবং প্রতিকার না পাওয়ার অভিজ্ঞতা সম্পর্কে আলোচনা করেন।

অ্যাডভোকেট মনজিল মোরসেদ বলেন, হাজার হাজার প্রবাসীরা বিশ্বের বিভিন্ন দেশে বসবাস করেন এবং দেশের জন্য রেমিটেন্স পাঠান বা বাংলাদেশের অর্থনীতিতে বিরাট ভূমিকা রাখছেন। কিন্তু এসব প্রবাসীদের দেশ ভ্রমণকালে এয়ারপোর্টসহ বিভিন্ন জায়গায় নানান ধরনের হয়রানির শিকার হলেও যথাযথ প্রতিকার থেকে তারা বঞ্চিত হচ্ছেন। এমনকি দেশে তাদের জমি, সম্পদ অনেক সময় জোর করে বা প্রতারণার মাধ্যমে দখল করে নেয়। তা উদ্ধার করতে দীর্ঘ আইনি জটিলতায় প্রবাসীদের পড়তে হয়। যেহেতু তারা স্বল্পকালীন সময় বাংলাদেশে আসেন সে কারণে আইনি প্রক্রিয়ায় প্রবাসীরা তাদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। এ কারণে তাদের মাঝে দিন দিন হতাশা বৃদ্ধি পাচ্ছে।

এ ক্ষেত্রে প্রবাসীদের এ সমস্যা সমাধানে দ্রুত সময় প্রতিকার দেওয়ার জন্য প্রবাসীদের সমস্যা সমাধানে ট্রাইবুনাল গঠন করা ছাড়া কোনো বিকল্প নেই।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys