রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
দালালের সাহায্যে নয়, বৈধ পথে ইতালি যাওয়ার সুযোগ ১০ হাজার বাংলাদেশির বদলে যাওয়া হিমালয়: নেপালে আকস্মিক বন্যার শিক্ষা পরীমনির গাড়ি বিতর্ক: এক মাসরুরকে বাঁচাতে আরেক মাসরুরের নাম টিকা দেওয়ার পরও কেন হামের সংক্রমণ? প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয়

প্যারিসে এক বাংলাদেশী নির্মম হত্যা কান্ডের শিকার

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : রবিবার, ৪ জুন, ২০২৩

আমাদেরকথা ডেস্ক: প্যারিসে অজ্ঞাত দুর্বৃত্তদের হাতে হত্যার শিকার হয়েছেন এক বাংলাদেশী । তবে কে বা কারা তাকে হত্যা করেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ তদন্ত করছে । এ নিয়ে আতংক বিরাজ করছে বাংলাদেশীদের মধ্যে।

জানাগেছে হত্যার শিকার বাংলাদেশীর নাম আবুল খায়ের চৌধুরী। সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার কালারুকা ইউনিয়নের গন্ডবপুর গ্রামের বাসিন্দা তিনি । তার বয়স ৩৮ বছর ।

তার এক স্বজন জানিয়েছেন , পুলিশের কাছ থেকেই তিনি খায়েরের মৃত্যুর বিষয়টি জানতে পারেন ।

পুলিশ জানিয়েছে , গত ২৬ শে মে বোয়াসি সেইন্ট আন্তলিয়া ষ্টেশনের পাশের একটি জঙ্গল থেকে তারা খায়েরের মরদেহ উদ্ধার করে ।

পুলিশ আরো জানিয়েছে ,তার শরীরে অনেক জখম ছিল । কে বা কারা তাকে নৃশংসভাবে মেরে জংগলে ফেলে যায় । এ বিষয়ে পুলিশ তদন্ত করছে । এই ঘটনার সাথে কে বা কারা জড়িত কিংবা কেন তাকে হত্যা করা হয়েছে তদন্ত রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে ।

জানা গেছে , গত ২৩ শে মে থেকেই তিনি নিখোঁজ ছিলেন ।গত ছয় বছর থেকে তিনি প্যারিসে বসবাস করছিলেন ।

উল্লেখ্য , গেল বছর কাজ থেকে ফেরার পথে সোহেল রানা নামে এক বাংলাদেশী দুবৃত্তদের হাতে নিহত হয়েছিলেন ।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys