1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
রবিবার, ১০ মে ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প মানবতার আলো ছড়াচ্ছে শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশন ৫৫০ পরিবারের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আগামী ১৭মার্চ প্রকাশক ফাতেমা খাতুনের অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ

পোলিওমুক্ত ঘোষণা করা হলো আফ্রিকাকে

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বুধবার, ২৬ আগস্ট, ২০২০

নিউজ ডেস্ক: অবশেষে পোলিও মুক্ত ঘোষণা করা হলো আফ্রিকা মহাদেশকে। মঙ্গলবার আনুষ্ঠানিক বিবৃতিতে এ ঘোষণা দেয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

নাইজেরিয়ার উত্তরাঞ্চলে সর্বশেষ পোলিওতে আক্রান্ত রোগী শনাক্তের চার বছর পর আফ্রিকা মহাদেশকে পোলিওমুক্ত ঘোষণা করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। স্বাধীন সংস্থা আফ্রিকা রিজিওনাল সার্টিফিকেট কমিশন মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছে।

শেষ আফ্রিকান দেশ হিসেবে নাইজেরিয়াকে পোলিওমুক্ত ঘোষণা করা হচ্ছে, এক দশক আগেও গোটা বিশ্বের অর্ধেকের বেশি রোগী ছিল দেশটিতে।
পোলিওমুক্ত ঘোষণার শর্ত হিসেবে আফ্রিকার মোট জনসংখ্যার ৯৫ শতাংশের বেশি মানুষ টিকার আওতায় এসেছে। এখন কেবল ভ্যাকসিন থেকে প্রাপ্ত পোলিও ভাইরাস আফ্রিকায় আছে, এ বছর যা ১৭৭ জনের মধ্যে পাওয়া গিয়েছে।

এটি ভাইরাসটির এক বিরল রুপ, যা মুখে খাওয়া পোলিও টিকার মাধ্যমে পরিবর্তিত হয়ে কম প্রতিরোধ ক্ষমতাসম্পন্ন জনগোষ্ঠীর মধ্যে ছড়ায়। এ ধরনের ভাইরাস বিশ্ব স্বাস্থ্য সংস্থা নাইজেরিয়া, কঙ্গো প্রজাতন্ত্র, সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক ও অ্যাঙ্গোলায় পেয়েছে।

সূত্র: বিবিসি

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys