1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প মানবতার আলো ছড়াচ্ছে শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশন ৫৫০ পরিবারের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আগামী ১৭মার্চ প্রকাশক ফাতেমা খাতুনের অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ

পাপিয়াদের উত্থান আ’লীগের কারণে: সোহেল

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২০

নিউজ ডেস্ক: বহিষ্কৃত যুব মহিলা লীগ নেত্রী শামীমা নূর পাপিয়ার উত্থানে আওয়ামী লীগের দায় দেখছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি হাবিব-উন নবী খান সোহেল।

তিনি বলেছেন, আওয়ামী লীগ সরকারের কারণেই দেশে পাপিয়াদের উত্থান হয়েছে। আওয়ামী লীগ করে অবৈধভাবে তারা আর্থিকভাবে ফুলেফেঁপে উঠছেন।

বিদ্যুৎ ও পানির দাম বৃদ্ধির প্রতিবাদে মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপির মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

সোহেল বলেন, আওয়ামী লীগ এখন রাজনৈতিক দলের নাম নয়, আওয়ামী লীগ এখন লটারির নাম।

মানবন্ধনে বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য বেগম সেলিমা রহমান বলেন, সরকারের জবাবদিহি নেই বলেই পানি ও বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে। একদিকে পানি, বিদ্যুৎসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বাড়িয়ে জনগণের পকেট কাটা হচ্ছে, অন্যদিকে দেশের হাজার কোটি টাকা পাচার করা হয়েছে।

মানববন্ধনে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ভাইস চেয়ারম্যান এজেডএম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, বিএনপির প্রশিক্ষণবিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন, সহসাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ, শহিদুল ইসলাম বাবুল, নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায় চৌধুরী, যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল, কৃষক দলের সদস্য সচিব হাসান জাফির তুহিন প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys