সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বদলে যাওয়া হিমালয়: নেপালে আকস্মিক বন্যার শিক্ষা পরীমনির গাড়ি বিতর্ক: এক মাসরুরকে বাঁচাতে আরেক মাসরুরের নাম টিকা দেওয়ার পরও কেন হামের সংক্রমণ? প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন

পশ্চিমবঙ্গের বহু জায়গার ইন্টারনেট সেবা বন্ধ

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : রবিবার, ১৫ ডিসেম্বর, ২০১৯

নিউজ ডেস্ক: নাগরিকত্ব (সংশোধনী) আইনের বিরুদ্ধে শুরু হওয়া প্রতিবাদ-বিক্ষোভের পরিপ্রেক্ষিতে পশ্চিমবঙ্গের বহু জায়গার ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়া হয়েছে।

ইন্টারনেট বন্ধ রাখার কথা জানানো হয়েছে- মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর ও হাওড়া জেলায়। এছাড়া উত্তর ২৪ পরগনার বারাসত ও বসিরহাট মহকুমা এবং দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর ও ক্যানিং মহকুমাতেও বন্ধ রাখা হয়েছে ইন্টারনেট।

ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য মতে, শনিবার দিনভর বিক্ষোভের পর রোববার সকাল থেকেই উত্তর ২৪ পরগণার খড়দহ, আমডাঙা এবং দেগঙ্গায় বিক্ষোভ চলছে।

আমডাঙায় ধানকল মোড় অবরোধ করেন বিক্ষোভকারীরা। সোনাডাঙা মোড়েও অবরোধ করা হয়। ৩৫ নম্বর জাতীয় সড়কে টায়ার জ্বালিয়ে, গাছের গুড়ি ফেলে অবরোধ করলে যানজট সৃষ্টি হয়। টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করা হয় দেগঙ্গাতেও। ভ্যাবলায় ট্রেন অবরোধ করেন বিক্ষোভকারীরা।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys