মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো

নমুনা দিতে গিয়ে লাইনে দাঁড়িয়েই মৃত্যু

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বুধবার, ২৮ জুলাই, ২০২১

নিউজ ডেস্ক: করোনাভাইরাসের নমুনা পরীক্ষার জন্য লাইনে দাঁড়িয়ে ব্রাহ্মণবাড়িয়ায় ইকবাল (৪৩) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ বুধবার সকাল পৌনে ৯টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে বিএমএ ভবনের সামনে এ ঘটনা ঘটে। ইকবাল সদর উপজেলার নাটাই উত্তর ইউনিয়নের বিহাইর গ্রামের সহিদুল ইসলামের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও স্বজনরা জানান, ইকবাল গত এক সপ্তাহ ধরে জ্বর, ঠান্ডাসহ করোনার উপসর্গে ভুগছিলেন। বুধবার তাকে করোনা পরীক্ষা করতে হাসপাতালের বিএমএ ভবনে নিয়ে আসা হয়। সেখানে ফরম পূরণ করে তিনি লাইনে দাঁড়িয়ে নমুনা দেওয়ার অপেক্ষায় ছিলেন। এসময় তিনি অচেতন হয়ে মাটিতে ঢলে পড়েন। পরে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সোলায়মান মিয়া বলেন, ‘তিনি করোনাভাইরাস সাসপেক্টেড ছিলেন। জরুরি বিভাগে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়।’

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys