সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বদলে যাওয়া হিমালয়: নেপালে আকস্মিক বন্যার শিক্ষা পরীমনির গাড়ি বিতর্ক: এক মাসরুরকে বাঁচাতে আরেক মাসরুরের নাম টিকা দেওয়ার পরও কেন হামের সংক্রমণ? প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন

নতুন আতঙ্ক ‘কঙ্গো জ্বর’, রক্তবমিতে ৭ জনের মৃত্যু

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : শুক্রবার, ৭ ফেব্রুয়ারী, ২০২০

নিউজ ডেস্ক: চীনে করোনা ভাইরাসের মহামারির মধ্যেই বিশ্বে নতুন এক ভাইরাস হানা দিয়েছে। কঙ্গো জ্বর নামের ওই ভাইরাসের সংক্রমণে এখনও পর্যন্ত মালিতেই সাতজন মারা গেছেন। এ রোগে আক্রান্ত হলে সাধারণত রক্তবমি হয়। এ ভাইরাসটি সার্স জাতীয় ভাইরাস করোনাভাইরাস থেকেই আলাদা বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। খবর এএফপি’র।

মালির কেন্দ্রীয় মপতি এলাকার আঞ্চলিক সরকারের মুখপাত্র ইয়াকুবা মাইগা জানান, গত মাসের শেষের দিকে সামোয়া গ্রামে এক রাখাল ষাঁড়ের মাধ্যমে এই রোগে আক্রান্ত হলে তার চিকিৎসা করানো হয়। কিন্তু ১ ফেব্রুয়ারি এই রোগে আবারও আক্রান্ত হন ১৪ জন। যাদের মধ্যে পাঁচজনের মৃত্যু হয়।

তিনি আরও জানান, অপর দুই রোগীকে মালির মধ্যাঞ্চলীয় সিভেয়ার শহরে চিকিৎসার জন্য নেয়ার পথে মারা যান। মাইগা জানান, এটি সম্প্রতি ছড়িয়ে পড়া সার্স জাতীয় করোনাভাইরাস থেকে আলাদা।

এ ঘটনা তদন্তের জন্য দেশটির সরকার এরইমধ্যে একটি কমিটি গঠন করলেও গেল বুধবার পর্যন্ত ওই কমিটি দৃশ্যমান কোনো কাজ করেনি বলে জানিয়েছে সংবাদ সংস্থা এএফপি।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys