1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
শনিবার, ০৬ জুন ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প

দেশে ফিরছেন ১৭ চীনা নাবিক

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২০

নিউজ ডেস্ক: চট্টগ্রামে আটকেপড়া ১৭ জন চীনা নাবিক বুধবার (১২ ফেব্রুয়ারি) রাতে দেশে ফিরছেন। তাদেরকে এদিন সকালে জাহাজ থেকে নামিয়ে আনা হবে।
বুধবার ঢাকার চীনা দূতাবাস থেকে এক বার্তায় এ তথ্য জানানো হয়। চীনা দূতাবাস জানায়, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়, অন্যান্য সংস্থা ও চীনা দূতাবাসের সহায়তায় ১৭ নাবিক দেশে ফিরবেন। এসব নাবিক চট্টগ্রামের সীতাকুণ্ড উপকূলে একটি জাহাজে অবস্থান করছিলেন। বাংলাদেশে চীনাদের অন অ্যারাভাইল ভিসা বন্ধ হয়ে যাওয়ার পর তারা আটকে পড়েন। ফলে দেশে ফিরতে পারছিলেন না তারা।

করোনা ভাইরাসের পরিপ্রেক্ষিতে চীনা নাগরিকদের অন অ্যারাইভাল ভিসা সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে বাংলাদেশ।

প্রাণঘাতী করোনা ভাইরাসে চীনে মৃতের সংখ্যা বেড়ে এক হাজার ১০৭ জনে দাঁড়িয়েছে। এতে আক্রান্ত হয়েছেন ৪৪ হাজার ১৩৮ জন।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys