1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প মানবতার আলো ছড়াচ্ছে শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশন ৫৫০ পরিবারের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আগামী ১৭মার্চ প্রকাশক ফাতেমা খাতুনের অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ

দু একদিনের মধ্যে ঢাকা মেডিকেলে করোনা টেস্ট

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২০

নিউজ ডেস্ক: ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) ভাইরোলজি বিভাগে কভিড-১৯ পরীক্ষার কার্যক্রম দুই একদিনের মধ্যেই শুরু হচ্ছে। এতে ঢামেকে তিন ঘণ্টার মধ্যেই করেনা পরীক্ষার ফলাফল জানা যাবে।

বিষয়টি নিশ্চিত করে সোমবার ঢামেক অধ্যক্ষ ডা. খান মো. আবুল কালাম আজাদ বলেন, ‘কলেজের ভাইরোলজি বিভাগ করোনাভাইরাস শনাক্তের পরীক্ষা কার্যক্রমের জন্য প্রস্তুত হচ্ছে। কিছু মেশিনারিজ আমাদের এখানে রয়েছে, আরও কিছু মেশিনারিজ এসে গেছে। আশা করি দুই একদিনের মধ্যেই পরীক্ষা কার্যক্রম চালু করা হবে। মূল টেস্ট করতে তিন ঘণ্টা লাগবে।’

প্রতিদিন কি পরিমাণ রোগী পরীক্ষা করা সম্ভব হবে- এমন প্রশ্নে তিনি বলেন, এটি কিটের ওপর নির্ভর করবে। ঢাকা মেডিকেল যেন স্বমহিমায় কাজ করতে পারে সেজন্য সবার সহযোগিতা চান তিনি।

‘হাসপাতালের চিকিৎসক নার্স ও অন্যদের নিরাপত্তাসহ রোগীদের কথা চিন্তা করেই এ পরীক্ষা কার্যক্রম শুরু হচ্ছে। শুধু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আসা রোগীদের চিকিৎসকের নির্দেশনার ভিত্তিতে পরীক্ষা করা হবে। এ পরীক্ষায় কোনো রোগীর যদি পজেটিভ আসে, তাহলে ঢাকা মেডিকেল ছাড়া সরকারের বরাদ্দ করা হাসপাতালগুলোতে করোনাভাইরাসের চিকিৎসার জন্য তাকে সেখানে পাঠানো হবে। কলেজের চারতলায় ভাইরোলজিস্ট ও জীবাণু বিশেষজ্ঞদের নিয়ে টিম গঠন করে এ পরীক্ষা কার্যক্রম চালু হবে।’

সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ এবং গবেষণা ইন্সটিটিউটের (আইইডিসিআর) তথ্য অনুযায়ী দেশে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪৯ জনে। এদের মধ্যে গত ২৪ ঘণ্টায় নতুন ১ জন আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।

আইইডিসিআরের পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা সোমবার এক প্রেস ব্রিফিংয়ে বলেছেন, গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে নতুন ১ জন আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এতে এ পর্যন্ত মোট আক্রান্ত রোগীর সংখ্যা হল ৪৯ জন।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys