1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
সোমবার, ২২ জুন ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প

টিকা নিয়ে ইইউ ভ্রমণ করতে পারবেন মার্কিন পর্যটকরা

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : সোমবার, ২৬ এপ্রিল, ২০২১

নিউজ ডেস্ক: আগামীতে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দেশগুলো সফর করতে পারবেন করোনার টিকা গ্রহণ করা মার্কিন পর্যটকরা। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ মাধ্যম নিউইয়র্ক টাইমসর সঙ্গে রবিবার এক সাক্ষাৎকারে ইউরোপীয় কমিশনের প্রধান উরসুলা ভন দের লিয়েন এ কথা বলেন।

বিশ্বব্যাপী টিকাদান কর্মসূচি জোরদার হওয়ায় ইইউর নীতিমালার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পরিবর্তনের ইঙ্গিত দিলেও ভ্রমণের শুরুর সময় নিয়ে কিছু জানাননি ইইউ প্রধান। তবে নিউইয়র্ক টাইমসের খবরে বলা হয়, নতুন নীতিমালা এই গ্রীষ্মকাল নাগাদ কার্যকর করা হতে পারে।

তিনি বলেন, দেখা যাচ্ছে, মার্কিন নাগরিকরা ইউরোপিয়ান মেডিসিনস এজেন্সি অনুমোদিত ভ্যাকসিন ব্যবহার করছে। ফলে এই টিকা গ্রহণ করা ব্যক্তিরা ইউরোপীয় ইউনিয়নে অবাধে চলাফেরা ও ভ্রমণ করতে পারবেন।

এ ঘোষণার মধ্যদিয়ে একটি বিষয় স্পষ্ট হলো, ইউরোপীয় ইউনিয়নের সদস্যভুক্ত ২৭টি দেশই ইএমএ অনুমোদিত টিকা গ্রহণ করা সকলকে বিনা শর্তে গ্রহণ করবে। ইউরোপীয় ব্লকের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা ইএমএ যুক্তরাষ্ট্রে ব্যবহার করা তিনটি টিকা মডার্না, ফাইজার ও জনসন অ্যান্ড জনসনের অনুমোদন দিয়েছে।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys