1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
বুধবার, ১০ জুন ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প

জানুয়ারিতে রেমিটেন্স এসেছে ১৯৬ কোটি ডলার

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : মঙ্গলবার, ২ ফেব্রুয়ারী, ২০২১

নিউজ ডেস্ক: প্রবাসী বাংলাদেশিরা চলতি বছরের প্রথম মাস জানুয়ারিতে ১৯৬ কোটি মার্কিন ডলার (প্রতি ডলার ৮৫ টাকা ধরে) বা ১৬ হাজার ৬শ কোটি টাকার বেশি অর্থ দেশে পাঠিয়েছেন। যা আগের বছরের একই সময়ের তুলনায় ১৯ দশমিক ৭৮ শতাংশ বেশি।

তবে একমাস আগের তুলনায় আবার রেমিটেন্স কমেছে। গেলো বছরের ডিসেম্বর মাসে প্রবাসীরা ২০৫ কোটি ডলারের সমপরিমাণ অর্থ দেশে পাঠিয়েছেন। সেই হিসাবে বছরের প্রথম মাসে রেমিটেন্স ২শ কোটি ডলারের নিচে নেমে এসেছে।

বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ পরিসংখ্যান থেকে এ তথ্য পাওয়া যায়।

কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদনে বলা হয়েছে, চলতি ২০২০-২১ অর্থবছরের প্রথম ছয়মাসে (জুলাই-ডিসেম্বর) ১৪ দশমিক ৯০ বিলিয়ন ডলার। ২০১৯-২০ অর্থবছরের একই সময়ের চেয়েও ৩৪ দশমিক ৯৫ শতাংশ বেশি।

কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা জানান, আগের কয়েক মাসের তুলনায় রেমিটেন্স কিছুটা কমেছে। তবে এতে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই।

কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদনে বলা হয়েছে, প্রবাসী বাংলাদেশিরা ২০২০ সালে ২ হাজার ১৭৪ কোটি ১৮ লাখ ডলার দেশে পাঠিয়েছেন। ফলে দেশে বৈদেশিক মুদ্রার রির্জাভ প্রথমবারের মতো ৪৩ দশমিক ৩০ বিলিয়ন ডলার অতিক্রম করেছে।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys