1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প

চিলির দাবানল পুড়লো শতাধিক বাড়ি

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বুধবার, ২৫ ডিসেম্বর, ২০১৯

নিউজ ডেস্ক: দাবানলে পুড়ছে চিলির ভালপারাইসো শহর। আগুনে অন্তত ১২০টি বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। হাজার হাজার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। সরিয়ে নেওয়া হচ্ছে শহরের লোকজনকে। খবর বিবিসি’র

শহর কর্তৃপক্ষ জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে শহরের সকল দমকল কর্মী কাজ করছে। বর্তমানে রোকুয়েন্ট ও সান রোকে এলাকায় আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন তারা। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এই অঞ্চলের অন্তত ৯০ হাজার গ্রাহকের বিদ্যুৎ কেটে দেওয়া হয়েছে।

ভালপারাইসোর মেয়র জোর্জে শার্প স্থানীয় সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, ‘ইচ্ছাকৃতভাবে’ লাগানো আগুন থেকে দাবানলের সূত্রপাত হয়েছে। এখন পর্যন্ত হতাহতের খবর পাওয়া যায়নি। তিনি বলেন, প্রবল বাতাস এবং উচ্চ তাপমাত্রার কারণে পরিস্থিতি অবনতির দিকে যাচ্ছে।

চিলির কৃষি মন্ত্রণালয় জানিয়েছে, দাবানলের কারণে অন্তত ৪শ’ ৪৫ একর জমি পুড়ে ছাই হয়ে গেছে।

ভ্যালপারাসো চিলির অন্যতম বৃহত্তম শহর এবং প্রশান্ত মহাসাগরের একটি প্রধান বন্দর। তাছাড়া শহরটি দক্ষিণ আমেরিকার একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys