সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বদলে যাওয়া হিমালয়: নেপালে আকস্মিক বন্যার শিক্ষা পরীমনির গাড়ি বিতর্ক: এক মাসরুরকে বাঁচাতে আরেক মাসরুরের নাম টিকা দেওয়ার পরও কেন হামের সংক্রমণ? প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন

গ্রেপ্তার হচ্ছেন ইমরান খান?

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : রবিবার, ৫ মার্চ, ২০২৩

নিউজ ডেস্ক: ইসলামাবাদ ও পাঞ্জাব পুলিশ লাহোরে আজ রোববার পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানের জামান পার্কের বাসায় গেছেন। তোশাখানা মামলার শুনানিতে একটানা হাজির না হওয়ায় ইমরানকে গ্রেপ্তার করতে পুলিশ সেখানে অবস্থান করছেন বলে দেশটির প্রভাবশালী পত্রিকা ডনের প্রতিবেদনে বলা হয়েছে।

গত ২৮ ফেব্রুয়ারি দেশটির এক জেলা ও দায়রা আদালত ইমরানের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। নিউজ ইন্টারন্যাশনাল বলছে, পুলিশ সেখানে পৌঁছালে ইমরানের বাসভবনে অবস্থানরত সমর্থকরা বাধা দেন এবং বাড়ির দরজা খুলেননি।

জামান পার্কের বাইরে থেকে অবস্থানরত ইসলামাবাদের এক পুলিশ সাংবাদিকদের বলেছেন, বিচারিক আদেশেই তারা লাহোরে এসেছেন। তিনি জানান, তাদের বাড়ির ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।

ওই কর্মকর্তা আরও বলেন, পুলিশ সুপারের (এসপি) নেতৃত্বে তারা জামান পার্কে এসেছেন। তিনি বলেন, আমাদের লাহোর পুলিশ সাহায্য করছে। প্রতিবেদনে বলা হয়েছে, জামান পার্কের দিকে আসা সকল রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে এবং ব্যারিকেড বসানো হয়েছে।

ইসলামাবাদ পুলিশ এক টুইট বার্তায় বলেছে, তারা আদালতের নির্দেশে লাহোরে এসেছেন এবং ইমরান খানকে তাদের নিরাপত্তায় ইসলামাবাদে নিয়ে যাবেন।

যারা তাদের বাধা দেবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, ইমরান খান গ্রেপ্তার এড়াচ্ছেন। এসপি ইমরানের রুমে গেলে তাকে সেখানে খুঁজে পাননি। এদিকে এই ঘটনায় পিটিআই-এর নেতাকর্মীরা জড়ো হচ্ছেন। ডন জানিয়েছে, তারা বিশাল বিক্ষোভের হুমকি দিচ্ছেন।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys