1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
বুধবার, ২৪ জুন ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প

গান শোনায় উত্তর কোরিয়ায় ৭ জনের মৃত্যুদণ্ড!

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : সোমবার, ২০ ডিসেম্বর, ২০২১

বিটিএস নামে বিশ্বে জনপ্রিয় কোরিয়ান পপ সংগীত কে-পপ। এই সংগীত শোনা বা বিক্রির অপরাধে উত্তর কোরিয়ায় অন্তত সাতজনের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।

মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

উত্তর কোরিয়া থেকে পালিয়ে আসা ৬৩৮ জনের সাক্ষাৎকার নেয় দক্ষিণ কোরিয়াভিত্তিক একটি মানবাধিকার সংগঠন। এরপরই ওই মৃত্যুদণ্ডের বিষয়টি সামনে আসে।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, একটি আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের রিপোর্টে দাবি করা হয়েছে, ২০১২ থেকে ২০১৪ সালের মধ্যে ওই সাতজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এ ঘটনা ঘটেছে হেসান প্রদেশে।

সাধারণত উত্তর কোরিয়ায় এ ধরনের মৃত্যুদণ্ড প্রকাশ্যে কার্যকর হয়। অভিযুক্তদের স্বজনদের এ ঘটনা সরাসরি দেখতে হয়।

প্রসঙ্গত, প্রথম পাঁচ বছরের শাসনকালে মোট ৩৪০ জনকে মৃত্যুদণ্ড দেওয়ার অভিযোগ রয়েছে উত্তর কোরিয়ার প্রধান নেতা কিম জং উনের বিরুদ্ধে। কিমের কাকা থেকে শুরু করে দেশের তৎকালীন সেনাপ্রধানের নাম রয়েছে সেই তালিকায়।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys