1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নিকন ফিল্ম ফেস্টিভ্যালে বাংলাদেশি নির্মাতা সৈয়দ সাহিলের শর্ট ফিল্ম ‘আনসিন’ ফ্রান্সে বিএনপির সুনামগঞ্জ-৫ আসনের প্রার্থী কলিম উদ্দিেনর মতবিনিময় সভা জিয়াউর রহমান ও বেগম জিয়ার কবর জিয়ারত ফ্রান্স, পর্তুগাল ও ইউরোপ বিএনপির নেতৃবৃন্দের সরকারি চাকরীজীবীরা কোনো পক্ষ নিতে পারবেন না নতুন ঠিকানায় লাকর্নভে বাংলা অটো ইকোল-এর উদ্বোধন মেক্সিকোতে ৬.৫ মাত্রার ভূমিকম্প, ব্রিফিং ছেড়ে বেরিয়ে গেলেন প্রেসিডেন্ট কখনো আপস করেননি খালেদা জিয়া খালেদা জিয়া: বাংলাদেশের ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ খালেদা জিয়ার মৃত্যুতে বিশ্বনেতাদের শোক একটি নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে চাই : তারেক রহমান

কোভিড হাসপাতালকে ডেঙ্গু ডেডিকেটেড ঘোষণা

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বুধবার, ১২ জুলাই, ২০২৩

নিউজ ডেস্ক: রাজধানীর মহাখালীর ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) কোভিড হাসপাতালকে ডেঙ্গু চিকিৎসার জন্য ডেডিকেটেড ঘোষণা করেছে স্বাস্থ্য অধিদপ্তর।

বুধবার (১২ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার (সিডিসি) উপপরিচালক শফিকুল ইসলাম এ তথ্য জানান।

তিনি জানান, ডিএনসিসি কোভিড হাসপাতালকে ডেঙ্গু ডেডিকেটেড করার সিদ্ধান্ত হয়েছে। মৌখিকভাবে এ ঘোষণা হয়েছে। ইতিমধ্যেই ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হচ্ছেন।

তিনি আরও জানান, ইতিমধ্যে দেশের ৬৩ জেলায় ডেঙ্গু ছড়িয়ে পড়েছে।

দেশে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। গত ২৪ ঘণ্টায় (গতকাল মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু রোগী ভর্তি ও মৃত্যুতে বছরের সর্বোচ্চ রেকর্ড হয়েছে। এ সময় দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৫৪ এবং মারা গেছে ৭ জন। এর আগে সর্বোচ্চ ৮৮৯ জন রোগী ভর্তির রেকর্ড ছিল গত সোমবার এবং সর্বোচ্চ ৬ জনের মৃত্যু হয়েছিল গত রবিবার।

পরিস্থিতির এতটাই অবনতি হয়েছে যে এ মাসের মাত্র ১১ দিনেই সর্বোচ্চ ভর্তি ও মৃত্যুর মাস জুনকেও ছাড়িয়ে গেছে গতকাল। গতকালের আগে পর্যন্ত বছরের সর্বোচ্চ ৫ হাজার ৯৫৬ জন রোগী ভর্তি এবং ৩৪ জনের মৃত্যুর রেকর্ড ছিল গত মাসে। কিন্তু গতকাল সেই সংখ্যা ছাড়িয়ে এ মাসে এখন পর্যন্ত ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬ হাজার ৯১৯, যা গত মাসের চেয়ে ৯৬৩ জন বেশি। এ মাসে এখন পর্যন্ত মারা গেছে ৩৬, যা গত মাসের চেয়ে ২ জন বেশি।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys